স্টাফ রিপোটার
স্কাউটসে বিশেষ অবদানের জন্য সিলেট বিভাগের শ্রেষ্ঠ জেলা রোভার স্কাউট লিডার নির্বাচিত হলেন কণিকার
মুক্ত স্কাউটস গ্রুপের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা রোভার লিডার রায়হান উদ্দিন। শনিবার সকাল ১১টায় শামস হল বাংলাদেশ স্কাউটস ভবনে ৪০ তম বার্ষিক কাউন্সিল সভায় প্রধান অতিথি হিসাবে রায়হান উদ্দিনের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন বাংলাদেশ স্কাউটস’র জাতীয় স্কাউটস কমিশনার ও যুগ্ম সচিব রেজাউল করিম।
কাউন্সিল রোভার অঞ্চলের সহ-সভাপতি আবুল কালাম চৌধরী’র সভাপতিতে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ রোভার অঞ্চলের সাধারণ সম্পাদক একেএম সেলিম চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক একেএম সোহেল প্রমুখ।


