সু.খবর রিপোর্ট
দোয়ারাবাজার উপজেলার দোহালীয়া ইউনিয়নের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। ইউনিয়ন পরিষদ গভর্নেন্স প্রজেক্ট (ইউপিজিপি) সহযোগিতায় ইউপি চেয়ারম্যান কাজী মো. আনোয়ার মিয়া আনুর সভপতিত্বে ও ইউনিয়ন ডিজিটাল সেন্টারের জেলা ফোরামের সভাপতি বজলুর রহমানের পরিচালনায় বাজেট সভায় বক্তব্য রাখেন, ইউপিজিপির প্রতিনিধি মিয়া মোহাম্মদ মাসুম, ইরা শরিক প্রকল্পের এফ এফ জহিরুল হক, এফ এফ অছিউর রহমান, কেয়ার বাংলাদেশের জি এস কে সি এইচ ডাব্লিউর এফ এফ সাবিনা ইয়াসমিন, ইউপি সদস্য মো.হবুল হোসেন, আফিজ আলী,আব্দুস ছোবহান, আবুল কালাম, আব্দুল বারিক খান,সুলতান আহমদ,আলী হোসেন, আব্দুল মতিন, নুর উদ্দিন, রুনু বালা দাস, বাহার বেগম, সবিতা রানী দাস।
এসময় উপস্থিত ছিলেন সাবিনা ইয়াসমিন, হাজী আমির আলী, মিজানুর রহমান কালা মিয়া, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম, সমছু মিয়া প্রমুখ।
বাজেটে আয় ধরা হয়েছে ১ কোটি ১৪ লক্ষ ৭ হাজার টাকা এবং ব্যয় ১ কোটি ৮ লক্ষ ৮৭ হাজার টাকা।
নরসিংপুর ইউনিয়ন
দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের বাজেট ঘোষণা করা হয়েছে। ইউনিয়ন পরিষদ গভর্নেন্স প্রজেক্ট (ইউপিজিপি) সহযোগিতায় সোমবার নরসিংপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.নুরুদ্দিন আহমদের সভাপতিত্বে ও ইউপি সচিব টিটু রঞ্জন দাসের পরিচালনায় বাজেট সভায় উপস্থিত ছিলেন, ইউপি জিপির প্রতিনিধি মিয়া মোহাম্মদ মাসুম, দোয়ারাবাজার প্রেসক্লাবের সভাপতি এম এ করিম লিলু, ইরা শরিক প্রকল্পের এফ এফ জহিরুল হক, এফ এফ অছিউর রহমান, কেয়ার বাংলাদেশের জি এস কে সি এইচ ডাব্লিউর ফিল্ড অফিসার হাসিনা সমাজদার, ইউপি সদস্য মো.ফজলুল রহমান, হান্নান মিয়া, মো. জয়নাল আবেদীন, আমির হোসেন, নুরুল আমিন, আব্দুল হেকিম, আলী হোসেন, আশিকুর রহমান আশিক, আলা উদ্দিন, সদস্যা জুসনা বেগম, মমতাজ বেগম, মোছা. জু¯œা বেগম, সৌহাদ্য প্রকল্পের এফ এফ মো. মাইন উদ্দিন প্রমুখ।
বাজেটে আয় ১ কোটি ৪৬ লক্ষ ৯৯ হাজার ৪ শত ৭০ টাকা এবং ব্যয় ১ কোটি ৪৪ লক্ষ ৬২ হাজার ৪ শত ৭০ টাকা ধরা হয়েছে।
সেলবরষ ইউনিয়ন
ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার দুপুর দুইটায় ইউনিয়ন পরিষদ চত্বরে ২০১৭-২০১৮ অর্থ বছরের জন্য ৯১ লাখ ৪০ হাজার ২১৭ টাকা বাজেট ঘোষণা করা হয়। সেলবরষ ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মো. নূর হোসেন’র সভাপতিত্বে বাজেট পেশ করেন অতিরিক্ত দায়িত্বে থাকা ইউপি সচিব মো. তাহেরুল ইসলাম। বাজেটের ওপর বক্তব্য দেন শরিক’র উপজেলা সমন্বয়কারী মো. নজরুল ইসলাম, ইউপি সদস্য শওকত আলী, সমাজসেবক তালহা চৌধুরী, উপজেলা যুবলীগের সাবেক যগ্ম আহবায়ক শাহ আব্দুল বারেক ছোটন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেনুয়ার হোসেন খান, যুবলীগ নেতা দুলা মিয়া, প্রমুখ।


