সু.খবর রিপোর্ট
তাহিরপুরে বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী তাহিরপুরে পৃথকভাবে পালিত হয়েছে। বুধবার দুপুর ২টায় উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুছ ছোবাহান আখঞ্জি’র সভাপতিত্বে বাংলাদেশ আওয়ামীলীগ সমর্থক গোষ্ঠি তাহিরপুর উপজেলা শাখার ব্যানারে আলোচনা সভা ও নেতাকর্মীদের মিষ্টি মুখ করানো হয়।
উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান তারা, প্রচার ও প্রকাশনা সম্পাদক নজরুল ইসলাম মাশুক, উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন, তথ্য প্রযুক্তিলীগ সভাপতি এমদাদনূর, আওয়ামী লীগের সদস্য রফিকুল ইসলাম, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহিনুর তালুকদার, উপজেলা কৃষকলীগের সভাপতি জিল্লুর রহমান, স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক এমরান হোসেন ভীপক, উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি আলম জিলানী সুহেল, সাধারণ সম্পাদক আজিজুল হক, দলীয় নেতা বাদল দেবনাথ, তাহিরপুর সদর ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক আবু শামা, যুবলীগ নেতা আব্দুছ ছত্তার, অলিদ মিয়া, কুদ্রত আলী, ছাত্রলীগ নেতা জয় রায়, মিল্লাদ হোসেন, সৈকত হাসান, মনিরাজ, শঙ্কর চন্দ প্রমুখ।
অপরদিকে বেলা ১১টায় উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হোসেন খান ও সাধারণ সম্পাদক অমল কর’র নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়। এতে উপজেলা আওয়ামীলীগ সহ সভাপতি আলী মর্তূজা, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বোরহান উদ্দিন উপস্থিত ছিলেন।
দোয়ারাবাজার
উপজেলা আওয়ামীলীগের আয়োজনে বুধবার বেলা ১১টায় মা-মনি কমিউনিটি সেন্টারে সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের আহবায়ক অধ্যক্ষ ইদ্রিস আলী বীরপ্রতীক।
আহবায়ক কমিটির সদস্য শফিকুল ইসলাম বাবুল’র সঞ্চালনায় সভায় ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন ছাতক দোয়ারা সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল খালেক, যুগ্ম আহবায়ক ও ইউপি চেয়ারম্যান আমীরুল হক, দোহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আনোয়ার মিয়া আনু, বোগলাবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আহমদ আলী আপন, মুক্তিযোদ্ধা ফতেফুল ইসলাম, নুরুল ইসলাম, বরুন চন্দ্র দাস, আহবায়ক কমিটির সদস্য আবদুল হামিদ, এস এম হাসমত উল্লাহ, নুরুল আমিন, আলী আকবর, সোনামিয়া, মতকিন আলী, বরুন চন্দ্র দাস, মানিক মিয়া, নুরুল আমিন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ছালেহা বেগম, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ঝর্ণা রানী দাস, তাহের আহমদ, আবদুল হাই বিলাত, মইনুল ইসলাম, মিজানুর রহমান, সোনা ধন দে, স্বেচ্চাসেবকলীগ নেতা ছালিক মিয়া, কামরুজ্জামান ভুইয়া রুবেল, মুশাররফ হোসেন, কৃষকলীগের সভাপতি ইউপি সদস্য তাজির উদ্দিন, যুবলীগ নেতা শাহ জালাল, মো. আইনুদ্দিন,আজির উদ্দিন, ছাত্রলীগ নেতা রতন লাল দাস, ছাদিকুর রহমান,বাপ্পা রায় প্রমুখ।
বিশ্বম্ভরপুর
বিশ্বম্ভরপুর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে আওয়ামীলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্র্ষিকী উপলক্ষে আনন্দ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দুপুরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমদ মানিক ও সাধারণ সম্পাদক নুরুল আলম সিদ্দিকীর নেতৃত্বে আনন্দ র্যালি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা পরিষদ গণমিলনায়তনে প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমদ মানিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল আলম সিদ্দিকীর সঞ্চালনায় বক্তব্য সভায় রাখেন প্রভাষক মো. নজরুল ইসলাম, সাবেক ভাইস চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা আবুল কালাম আজাদ, সলুকাবাদ ইউপি চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী তপন, উপজেলা আ. লীগ সাবেক সাংগঠনিক সম্পাদক রাজেস তালুকদার, পলাশ ইউপি আ. লীগ নেতা আমান উল্লাহ আমান, পলাশ ইউপি আ. লীগ সভাপতি ছয়ফুল আলম, সলুকাবাদ ইউপি আ. লীগ সভাপতি ফজলুর রহমান, বাদাঘাট (দ.) ইউপি সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নবাব, আ. লীগ নেতা অলিমান তালুকদার, সাবেক ছাত্রলীগ সভাপতি হুমায়ূন কবির পাপন, স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক জুয়েল আলম, উপজেলা কৃষকলীগ যুগ্ম আহবায়ক আবুল কাহার, উপজেলা শ্রমিক লীগ সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি প্রমুখ।
জগন্নাথপুর
জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দুপুরে দলীয় কার্যালয়ে শেখ মুজিবুর রহমানের প্রতিচ্ছবিতে পুষ্প অর্পণ শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সিদ্দিক আহমদ।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজুর পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সিরাজুল হক, আব্দুল কাইয়ুম মশাহিদ, যুগ্ম সাধারন সম্পাদক লুৎফুর রহমান, সুজিত কুমার রায়, প্রচার সম্পাদক আব্দুল জব্বার, আওয়ামী নেতা শহিদুল ইসলাম বকুল, সাবেক পৌরসভার মেয়র মিজানুর রশীদ ভূঁইয়া, সহ প্রচার সম্পাদক ফিরোজ আলী, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কুতুব উদ্দিন, আওয়ামী লীগ নেতা বকতিয়ার মিয়া, পৌর আওয়ামী লীগের সভাপতি ডা. আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক হাজি ইকবাল হোসেন ভূঁইয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল হাই, সহ-সম্পাদক পাখী মিয়া, কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফখরুল ইসলাম, পাটলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফখরুল হোসেন, সাধারন সম্পাদক মনো মোহাম্মদ মতছির আলী, মীরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান, রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি সুন্দর আলী, সাবেক সাধারণ সম্পাদক ডা. ছদরুল ইসলাম সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছালেহ আহমদ (ছোট মিয়া), পাইলগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আপ্তাব উদ্দিন, সাবেক সম্পাদক আব্দুল তাহিদ, উপজেলা শ্রমিক লীগের আহবায়ক নুরুল হক, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, সহ সভাপতি সাইফুল ইসলাম রিপন, সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন মুন্না, সাবেক ক্রীড়া সম্পাদক মকসুদ কোরেশী, পৌরসভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব, পৌর যুবলীগ নেতা আকমল হোসেন ভূঁইয়া, রাজিব চৌধুরী বাবু, সৈয়দ জিতু মিয়া, উপজেলা ছাত্রলীগে সভাপতি (ভারপ্রাপ্ত) কল্যান কান্তি রায় সানি, সহ-সভাপতি তোফায়েল আহমদ, ছাত্রলীগ নেতা মতিউর রহমান, পৌর ছাত্রলীগের আহবায়ক মিসবাহ আহমদ, যুগ্ম আহবায়ক কামরান আহমদ, কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক তাহা আহমদ প্রমুখ। পরে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
ধর্মপাশা
ধর্মপাশায় বেলা ১১টায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে স্থানীয় দলীয় কার্যালয়ে এ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এটিএম নাজিম উদ্দিন তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস। বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ফেরদৌসুর রহমানের পরিচালনায় এতে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাড. আব্দুল হাই তালুকদার, ইকবাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোকাররম হোসেন, দপ্তর সম্পাদক গোলাম আযহারুল ইসলাম দিদার, সেলবরষ ইউপি আওয়ামী লীগের সভাপতি শাহ আলাউদ্দিন, সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউপি আওয়ামী লীগের সভাপতি আলমগীর কবির, পাইকুরাটি ইউপি আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা, জয়শ্রী ইউপি চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী, সুখাইড় রাজাপুর উত্তর ইউপি চেয়ারম্যান ফরহাদ আহমেদ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক অ্যাড. ইকরাম হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহ-সভাপতি এমএমএ রেজা পহেল, সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক শাহ আব্দুল বারেক ছোটন, সদস্য সচিব তরিকুল ইসলাম পলাশ, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান বাবর, শাকিল আহমেদ খান, ছাত্রলীগ নেতা তাসিনুল হক রাফি প্রমুখ। পরে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধু মোড়ে বৃক্ষরোপন করা হয়। অপরদিকে বিকেল তিনটায় উপজেলা পরিষদের উদ্যোগে পরিষদ চত্বরে দিবসটি উপলক্ষে কেক কাটেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন। এদিকে ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নে আনন্দ র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।


