বিভিন্ন উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস পালন

সু.খবর রিপোর্ট
বিশ্বম্ভরপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়। রবিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে ‘নারী পুরুষ সমতায় উন্নয়নের যাত্রা, বদলে যাবে বিশ্ব’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে মানববন্ধন কর্মসূচীতে সহযোগী ছিল জৈন্তা ছিন্নমূল সংস্থা (জেছিস)।
মানববন্ধনে অংশগ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানা, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মুকশেদুল হক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ছরুয়ার আলম, যুব উন্নয়ন কর্মকর্তা ইকবাল হোসেন ভূইয়া, সমবায় কর্মকর্তা   
জাহাঙ্গীর হোসেন, কেয়ার প্রতিনিধি ইসতিয়াউল আলম, সানক্রেড এর আব্দুর রশিদ, এসবিএসএস এর রফিকুল ইসলাম, এফআইভিডিপি ম্যালেরিয়া প্রোগ্রাম এর মো. আরমানউল্লাহ, জেছিস এর রুমা আক্তার, মহিলা বিষয়ক অফিসের মো. ফাইজুল ইসলামসহ সর্বস্থরের নারী পুরুষ  প্রমুখ।
ধর্মপাশা
ধর্মপাশায় মানববন্ধন পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর রোববার সকাল এগারটায় যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মোতালিব খান। উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সোযেব আহমেদ, সিনিয়র মৎস্য কর্মকর্তা আশরাফুল ইসলাম ও মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মোতাহার হোসাইন প্রমূখ।
তাহিরপুর
রবিবার উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে তাহিরপুর উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশ নেন উন্নয়ন সংস্থা  সিএনআরএস এলএসডিপি,ওয়ার্ল্ডভিশন,কেয়ার বাংলাদেশ, ঢাকা আহসানিয়া মিশন, ইরা, উদ্দীপন সহ বিভিন্ন সামাজিক নারী সংগঠনের নেতৃবৃন্দ।
মানববন্ধনে বক্তব্য রাখেন, তাহিরপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লায়লা পারভীন নাহার, ওয়ার্ল্ডভিশন প্রোগাম অফিসার  স্টিপ তাপস চিসিম, সিএনআরএস ফিল্ড ফ্যাসিলিটেটর মিঠু দেবনাথ, কেয়ার প্রতিনিধি চন্দ্র শেখর দাস, ইরা প্রতিনিধি দেবেশ চন্দ্র তালুকদার, উদ্দীপন ম্যানেজার সবিনয় চন্দ্র বিশ্বাস প্রমুখ।