বিভিন্ন উপজেলায় এ্যাডভোকেসি সভা

সু.খবর রিপোর্ট
সারা দেশের ন্যায় আগামী ৩০ ডিসেম্বর ২০১৭ থেকে ৪ জানুয়ারি ২০১৮ পর্যন্ত পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে দক্ষিণ সুনামগঞ্জে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছেন।
মঙ্গলবার সকালে উপজেলার পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা চৌধুরী রাজিব মোস্তফার সভাপতিত্বে এ্যাডভোকেসি সভায় বক্তব্য রাখেন, উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ মাসুদ আহমেদ,   
প্রেসক্লাবের অর্থ স¤পাদক সোহেল তালুকদার, দপ্তর স¤পাদক এম এম ইলিয়াছ আলী, কেয়ার বাংলাদেশের রিনজু আরা বেগম।
সভায় আরও বক্তব্য রাখেন, উপজেলা প.প. সহকারী জুনেদ আহমদ, আরতি রাণী দাস, প.প. ইউনিয়ন পরিদর্শক ভুপতি রঞ্জন দাস, এনামুল হক, জাহিদুল ইসলাম সিদ্দিকী, বিপ্রেশ ভট্টাচার্য্য, দেব দুলাল তালুকদার, তারেক চৌধুরী, পরিবার কল্যাণ পরিদর্শিকা নাজমিন বেগম, তাজমিন বেগম, গুলশান আরা বেগম, মালবিকা দাস প্রমুখ। এ ছাড়াও উপস্থিত ছিলেন, ইউনিয়ন পরিবার কল্যাণ সহকারীগণ।
বিশ্বম্ভরপুর
বিশ্বম্ভরপুরে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ পালনের লক্ষে এডভোকেসি সভা ও প্রেস বিফিং অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প. প. কর্মকর্তা আ. রহমানের সভাপতিত্বে ও এনজিও প্রতিনিধি শামছুল আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. হারুনুর রশিদ, উপজেলা নির্বাহী অফিসার সমীর বিশ্বাস, ম্যাডিকেল অফিসার ডা. আক্তারুজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা আক্তার, মৎস্য কর্মকর্তা হাকিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বেনজির আহমদ মানিক, থানার ওসি তদন্ত নবগোপাল, পলাশ ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল কাইয়ূম, প্রেসক্লাব সাধারণ সম্পাদক সালেহ আহমদ, ইসলামি ফাউন্ডেশনের কেয়ারটেকার মাও. ফজলুল হক।
দোয়ারাবাজার
দোয়ারাবাজার উপজেলায় পরিবার কল্যাণ ও প্রচার সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার পরিবার পরিকলাপনা কার্যালয়ের সম্মেলন কক্ষে পরিবার পরিকল্পনা কর্মকর্তা রিপন চন্দ্র দাসের সভাপতিত্বে ও ইউএফ পিও নুরুল ইসলামের সঞ্চালনায় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ছালেহা বেগম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. নাসির উদ্দিন, এইচআই মো. রেজাউল করিম, কেয়ার বাংলাদেশের প্রতিনিধি হাসিনা সমাজদার, এফডাব্লিউভি জাহানারা বেগম, নুরজাহান বেগম, শিপা বেগম, মমতা রানী দাস, রিপা বেগম, অনিতা রানী দাস, এফপিআই সিদ্দিকুর রহমান প্রনয় চন্দ্র সরকার, আবুল হাসনাত মোহাম্মদ সুলেমান, এসএম তাজুল হোসেন, পারভীন আক্তার, সঞ্জ্যায় রানী দাস, এ এইচ আই মো. জামাল আহমদ, মো. জমসিদ আলী, তাপস কুমার দাস, অনিতা পাল, ফখর উদ্দিন, এসএম তফাজ্জুল হোসেন, মো. ফখর উদ্দিন, জয়নাল আবেদীন, জায়েদা বেগম, লাভলী রানী দাস প্রমুখ।