বিভিন্ন উপজেলায় ঐতিহাসিক ৭ মার্চ পালিত

সু.খবর রিপোর্ট
শাল্লা
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে শাল্লা উপজেলা আওয়ামীলীগের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় আওয়ামীলীগ কার্যালয়ে দুপুর ১২টায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আল আমিন চৌধুরী।
উপজেলা আওয়ামীলীগ সভাপতি অলিউল হকের সভাপতিত্বে এবং সেচ্ছাসেবকলীগের সদস্য সচিব অজয় তালুকদারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ছাত্রলীগ আহবায়ক পলাশ চৌধুরী, শামীম আহমেদ, ছাত্রলীগ আজাদ মোহাম্মদ আলেক, সনদীপন তালুকদার সুজন, সেচ্ছাসেবকলীগ নেতা পল্টু সরকার, যুবলীগ নেতা লাল আমিন তালুকদার, নরেশ অধিকারী, আটগাঁও ইউপি সাধারণ সম্পাদক মামুন আল কাউছার, আওয়ামীলীগের প্রচার সম্পাদক নওশের মনির, কৃষকলীগ নেতা কাজল বরণ চৌধুরী ও আব্দুল খালেক, আওয়ামীলীগ নেতা আব্দুল গনি, দপ্তর সম্পাদক বিধূ ভূষণ রায়, সাংগঠনিক সম্পাদক আবুল লেইছ চৌধুরী, উপজেলা প্রেসক্লাব সভাপতি পি সি দাশ পীযূষ প্রমুখ।
দক্ষিণ সুনামগঞ্জ
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯টায় ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহার শাম্মীর নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পরবর্তীতে আলোচনা সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুনন্দা রায়ের সভাপতিত্বে ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হেকিম, থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মোক্তাদির হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আতাউর রহমান।
বক্তব্য রাখেন জয়কলস ইউপি চেয়ারম্যান মাসুদ মিয়া, উপজেলা আওয়ামীলীগ নেতা জিএম সাজ্জাদুর রহমান, কৃষি কর্মকর্তা সজীব আল মারুফ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহাদাৎ হোসেন ভুইয়া, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ধীরাজ নন্দী চৌধুরী, সমাজসেবা কর্মকর্তা তাসলিমা আক্তার লিমা, উপজেলা একাডেমিক সুপার ভাইজার নুরে আলম সিদ্দিকী, শিশুবিষয়ক কর্মকর্তা হাসান কবির, সংবাদকর্মী সামিউল কবির প্রমুখ। এসময় উপজেলার সকল মুক্তিযোদ্ধা ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জগন্নাথপুর
সকাল ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পন করা হয়। পরে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সিদ্দিক আহমদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার, জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, সহ সভাপতি আব্দুল কাইয়ুম মশাইদ, উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার, উপজেলা প্রকৌশলী গোলাম সরোয়ার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাস, মুক্তিযোদ্ধা সৈয়দ আতাউর রহমান, আব্দুল হক, আব্দুল হাকিম, প্রেসক্লাব সভাপতি শংকর রায়, যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, শিক্ষক সাইফুল ইসলাম রিপন, পৌরসভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম, উপজেলা ছাত্রলীগ সভাপতি কল্যাণ কান্তি রায় সানি প্রমুখ।
এছাড়া শিক্ষার্থীদের অংশগ্রহণে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ, চিত্রাংকন প্রতিযোগিতা, বঙ্গবন্ধুকে নিয়ে ডকুমেন্টারী প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ দিনভর বিভিন্ন কর্মসূচী পালন করা হয়।
এদিকে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষ্যে জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগি সংগঠনের উদ্যোগে দলীয় কার্যালয়ে দুপুরে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু মিয়ার পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি প্রবীণ রাজনীতিবিদ সিদ্দিক আহমদ। বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রেীয় যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান।
এছাড়াও বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ. যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান, সাবেক যুগ্ম সম্পাদক তৌরিছ মিয়া মাষ্টার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, পৌরসভার সাবেক মেয়র মিজানুর রশিদ ভূঁইয়া, উপজেলা মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কুতুব উদ্দিন, সহ প্রচার সম্পাদক ফিরোজ আলী, পৌর আওয়ামী লীগ সভাপতি ডা. আব্দুল আহাদ. সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভূঁইয়া, উপজেলা শ্রমিক লীগের আহবায়ক নুরুল হক, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, সহসভাপতি ফজরুল ইসলাম, সাইফুল ইসলাম রিপন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি হাবিবুর রহমান হাবিব, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি প্যানেল মেয়র সাফরোজ ইসলাম, পৌর যুবলীগ নেতা আকমল হোসেন ভূঁইয়া, উপজেলা ছাত্রলীগ সভাপতি কল্যাণ কান্তি রায় সানী, সাধারণ সম্পাদক শাহ রুহেল প্রমুখ।
বিশ্বম্ভরপুর
সকাল ৮টায় উপজেলা প্রশাসন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, থানা পুলিশ প্রশাসন, মুক্তিযুদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, বাংলাদেশ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন, জাতীয় পার্টি, শিল্পকলা একাডেমি, প্রেসক্লাব, স্বাস্থ্য বিভাগ, পরিবার পরিকল্পনা বিভাগ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠন।
এরপর আলোচনা সভা, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
উপজেলা নির্বাহি অফিসার মো. সাদিউর রহিম জাদিদ’র সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ স্বজল মোল্লার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সফর উদ্দিন, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ্জত আলী খান, থানার অফিসার ইনচার্জ সুরঞ্জিত তালুকদার, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বেনজির আহমেদ মানিক, বীর মুক্তিযোদ্ধা মো. আফতাব উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা শ্যামল বরণ আচার্য, বীর মুক্তিযোদ্ধা জসিম উদ্দিন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সৌরভ ভূষণ দেব, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সভাপতি মামুনুর রশিদ মামুন।
ধর্মপাশা
বেলা ১১টায় উপজেলা পরিষদ গণমিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনতাসির হাসান। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু তালেব’র পরিচালনায় বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুর রহিম মিয়া, সিনিয়র মৎস্য কর্মকর্তা সালমুন হাসান বিপ্লব, ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাদবীর জামান রকি, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার জাহাঙ্গীর হোসেন মোহাম্মদ ফারুক, সহকারী শিক্ষা কর্মকর্তা আহসান উল্লাহ মুকুল, বীর মুক্তিযোদ্ধা নূর ইসলাম, ধর্মপাশা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান তালুকদার, ধর্মপাশা ১নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাজাহান কবীর, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক অ্যাড. ইকরাম হোসেন প্রমুখ। পরে ৭ই মার্চ উপলক্ষে আয়োজিত চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এছাড়াও ধর্মপাশা আওয়ামী লীগের উদ্যোগে স্থানীয় দলীয় কার্যালয়ে দুপুরে আলোচনা সভা হয়েছে। এতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি ফখরুল ইসলাম চৌধুরী। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস’র পরিচালনায় বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাড. আব্দুল হাই তালুকদার, যুগ্ম সম্পাদক মোকারম হোসেন, যুবলীগের সাধারণ সম্পাদক অ্যাড. ইকরাম হোসেন, স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক শাহ আব্দুল বারেক ছোটন, সদস্য সচিব তরিকুল ইসলাম পলাশ, উপজেলা ছাত্রলীগের সভাপতি দেলোয়ার হোসেন প্রমুখ।
তাহিরপুর
তাহিরপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। এরপর পুষ্পস্তবক অর্পণ করে তাহিরপুর উপজেলা আওয়ামীলীগ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন ও তাহিরপুর থানা পুলিশ। শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবুল হোসেন খানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।
বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ উপদেষ্টা আব্দুছ ছোবাহান আখঞ্জি, সহ সহ সভাপতি আলী মর্তূজা, আলখাছ উদ্দিন খন্দাকার, মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক অমল কান্তি কর, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন,বাদাঘাট ইউনিয়ন সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন, উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন, সাবেক যুগ্ম আহবায়ক অনুপম রায়, উপজেলা শ্রমিকলীগ যুগ্ম আহবায়ক মতিউর রহমান, উত্তর বড়দল ইউনিয়ন যুবলীগ সভাপতি মাসুক মিয়া, উত্তর বড়দল ইউনিয়ন ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক আবুল কালাম, বাদাঘাট ইউনিয়ন আওয়ামীলীগ যুগ্ম আহবায়ক সুজাত মিয়া, বালিজুড়ি ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক তুষা মিয়া, যুবলীগ সভাপতি জিয়া উদ্দিন, আওয়ামীলীগ নেতা সেলিম আখঞ্জি, মিলন তালুকদার, জিয়া উদ্দিন, আওয়ামী মহিলালীগ নেত্রী লাকি আক্তার, যুব মহিলালীগ নেত্রী আইরিন আক্তার, রেবা আক্তার, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক তানসেন তালুকদার তুষার, ছাত্রলীগ নেতা ধীমান চন্দ, মনিরাজ শাহ, শওকত হাসান প্রমুখ।
দোয়ারাবাজার
উপজেলা পরিষদ প্রাঙ্গণে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সমাজসেবা অফিসার কামরুল ইসলামের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনিয়া সুলতানা। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডা. মো. আব্দুর রহিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাজির আলম, সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক আব্দুল খালেক, সাবেক উপজেলা মুক্তিযুদ্ধা কমান্ডার সফর আলী, উপজেলা শিক্ষা অফিসার পঞ্চানন কুমার সানা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শেখ মোহাম্মদ মহসিন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো. আব্দুল কাহির, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আজাদুর রহমান, বীর মুক্তিযোদ্ধ মো. নুরুল ইসলাম প্রমুখ।