সু. খবর রিপোর্ট
‘কন্যা শিশুর বিয়ে বন্ধ করি, সমৃদ্ধ দেশ গড়ি’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ধর্মপাশা উপজেলা পরিষদের সামনের সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়েেেছ। শুক্রবার সকালে জাতীয় কন্যা দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর যৌথভাবে এ মানববন্ধনের আয়োজন করে। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোতাহার হোসাইন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের উপ সহকারী প্রকৌশলী মাহমুদুল হাসান, ১নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান কবীর ও সাংবাদিক চয়ন কান্তি দাস প্রমুখ।
তাহিরপুর
তাহিরপুরে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১১টায় উপজেলা পরিষদ ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নেন কেয়ার বাংলাদেশ এর তাহিরপুর উপজেলা সমন্বয়কারী শেখর দাস, আহসানিয়া মিশনের কর্মী আছমা বেগম, সিএনআরএস সংগঠক মিঠু দেবনাথ, উদ্দীপন ম্যানেজার সবিনয় বিশ্বাস এবং তাহিরপুর উপজেলা সদরের নারী নেতৃবৃন্দ।
জগন্নাথপুর
জগন্নাথপুরে শুক্রবার বিকেলে উপজেলা পরিষদ প্রাঙ্গণে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধব কর্মসূচিতে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পরিষদের মহিল ভাইস চেয়ারম্যান হাজেরা বারী, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষক উনু মিয়া, ব্যবসায়ী নিখিল তালুকদার, প্রশিক্ষণার্থী রেশমা তালুকদার, নিলা আক্তার, তানিয়া আক্তার, সায়ারুন নেছা, মাহিয়া বেগমসহ বিভিন্ন শ্রেণীপেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিশ্বম্ভরপুর
শুক্রবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অফিসের আয়োজনে মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ছরুয়ার আলম, মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মোঃ আহসান হাবিব, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, মহিলা বিষয়ক অফিসের সহকারি মোঃ ফাইজুল ইসলাম, জিনারপুর মহিলা সমিতির সভানেত্রী সালেহা বেগম, দুলনচাঁপা মহিলা সমিতির সভানেত্রী জান্নাত মরিয়ম, সূর্যের হাসি মহিলা সমিতির সভানেত্রী জামানা বেগম প্রমুখ ।


