সু.খবর ডেস্ক
ছাতক
ছাতকে মুজিব শতবর্ষ উপলক্ষে গৃহহীন ১০ পরিবারকে আশ্রয়ণ ২ প্রকল্পের আওতায় সেমিপাকা ঘর প্রদান করা হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে গৃহহীন উপকারভোগী পরিবারের হাতে ঘরের কাগজপত্র তুলে দেন উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান।
দেশের ভূমিহীন ও গৃহহীন পরিবারকে গৃহ প্রদান অনুষ্ঠান প্রধান মন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভার্চুয়াল উদ্বোধন শেষে এসব পরিবারকে ঘরের কাগজপত্র বুঝিয়ে দেয়া হয়।
উপকোরভোগীরা হলেন উপজেলা জাউয়াবাজার ইউনিয়নের লক্ষমসোম গ্রামের সবুজ মিয়া, সেবুল মিয়া, মৃত. ইরফান আলীর পুত্র গিয়াস উদ্দিন, তাজ উদ্দিন, আমির উদ্দিন, সাদাত আলীর পুত্র মাসুক মিয়া, আব্দুল বারীর স্ত্রী মায়ারুন নেছা, নবী হেসেনের পুত্র জইন উদ্দিন, ওয়াহাব আলীর পুত্র রুমান মিয়া ও লোকমান মিয়া।
এসময় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান বলেন, মানবতার মা জননেত্রী শেখ হাসিনা বাংলার বুকে এক অনন্য ইতিহাস সৃষ্টি করেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত গৃহ প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায়, পরিবার পরিকল্পনা কর্মকর্তা চৌধুরী রাজীব মোস্তফা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুব রহমান, সমাজসেবা কর্মকর্তা মশিউর রহমান, প্রেসক্লাব সভাপতি সৈয়দ হারুন-অর রশীদ, জনস্বাস্থ্য প্রকৌশলী মিজানুর রহমান, আমার বাড়ি আমার খামার কর্মকর্তা জুলকার নাইন, ইউপি চেয়ারম্যান মুরাদ হোসন প্রমুখ।

জামালগঞ্জ
জামালগঞ্জে মুজিববর্ষ উপলক্ষে ২৫টি সুবিধাভোগী পরিবারের মাঝে গৃহ ও ভূমি মালিকানার কবুলতনামা প্রদান করা হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণের পর চাবি ও কবুলতনামা সুবিধাভোগীদের মাঝে হস্তান্তর করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত দেব।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আল আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান বীনা রানী তালুকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম জিলানী আফিন্দী রাজু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রেদুয়ানুল হালিম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক এম নবী হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. এরশাদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আশরাফুজ্জামান, বেহেলী ইউপি চেয়ারম্যান অসীম তালুকদার, বীর মুক্তিযোদ্ধা শ্রীকান্ত তালুকদার প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন ফেনারবাঁক ইউপি চেয়ারম্যান করুণা সিন্ধু তালুকদার, জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান ভূষণ চক্রবর্ত্তী, প্রেসক্লাব সভাপতি মো. ওয়ালী উল্লাহ সরকার, সহ সভাপতি অঞ্জন পুরকায়স্থ, সমবায় কর্মকর্তা আবু তাহের তালুকদার প্রমুখ।

ধর্মপাশা
মুজিববর্ষ উপলক্ষে প্রধানন্ত্রীর উপহার হিসেবে সুনামগঞ্জের ধর্মপাশায় জমি ও ঘর পেয়েছে ভূমি ও গৃহহীন ৩৪টি পরিবার। শনিবার বেলা ১১টার দিকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে স্থানীয় গণমিলনায়তনে উপজেলা প্রশাসন ভিডিও কনফারেন্সের আয়োজন করে।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনতাসির রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু তালেব, প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুর রহিম মিয়া, কৃষি কর্মকর্তা মো. নাজমুল ইসলাম, মৎস্য কর্মকর্তা সালমুন হাসান বিপ্লব, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রজেশ চন্দ্র দাস, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মনীন্দ্র তালুকদার, সহ-সভাপতি মো. নাজিম উদ্দিন তালুকদার, সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস। পরে ওইসব উপকারভোগীদের পবিবারের হাতে জমির দলিল তুলে দেওয়া হয়।
বিশ্বম্ভরপুর
বিশ্বম্ভরপুরে তথা সারাদেশে মুজিব শতবর্ষ উপলক্ষ্যে ভূমিহীন ও গৃহহীন ৩০টি পরিবারের মাঝে ভূমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে।
শনিবার বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে ভূমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন।
অনুষ্ঠানে বিশ^ম্ভরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. সাদি উর রহিম জাদিদ’র সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) মো. সজল মোল্লার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গির হোসেন।
বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যাান মো. সফর উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. তাজ্জত খান, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. চৌধুরী জালাল উদ্দিন মোর্শেদ, উপজেলা আওয়ামীলীগ সভাপতি বেনজির আহমদ মানিক, সলুকাবাদ ইউপি চেয়ারম্যান মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী তপন, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, উপকারভোগীদের মাঝে ফজলুল হক ও আছিয়া খাতুন।
ঘর বিতরণ শেষে কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন নবাগত জেলা প্রশাসক মো: জাহাঙ্গীর হোসেন।
সভায় হাওরের ফসল রক্ষা বাঁধ দ্রুত নির্মাণসহ বিশ্বম্ভরপুর-সুনামগঞ্জ সড়কের ভাঙ্গা দ্রুত মেরামতের দাবি জানানো হয়। পরে জেলা প্রশাসক করচার হাওর রক্ষা বাঁধ কাজ পরিদর্শন করেন।

তাহিরপুর
তাহিরপুরে মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন ৭০টি পরিবারের মধ্যে ২৪টি পরিবারের মাঝে ঘরের চাবি ও কবুলতনামা হস্তান্তর করা হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১০টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণের পর উপজেলার বঙ্গবন্ধু হলরুমে চাবি ও কবুলতনামা সুবিধাভোগীদের মাঝে হস্তান্তর করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অমল কান্তি কর, সাবেক সভাপতি আলহাজ¦ আব্দুছ ছোবাহান আখঞ্জি, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা হাসান-উদ-দৌলা, উপজেলা প্রকৌশলী ইকবাল কবীর, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান, দপ্তর সম্পাদক রমেন্দ্র নারায়ন বৈশাখ, উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন, সাবেক যুগ্ম আহবায়ক অনুপম রায়, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক এমরান হোসেরন ভীপক, উপজেলা ছাত্রলীগ সভাপতি আবুল বাশার প্রমুখ।

দোয়ারাবাজার
দোয়ারাবাজার উপজেলায় ২৬০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে ১০টি গৃহহীন পরিবারের মধ্যে জমির দলিল ও ঘরের চাবি প্রদান করা হয়েছে।
শনিবার সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া সুলতানা।
এসময় উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ও সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল খালিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আম্বিয়া আহমেদ, আব্দুল হালিম বীরপ্রতীক, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সফর আলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলামসহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

জগন্নাথপুর
জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের গুঙ্গিরগাঁও গ্রামে ২৩ টি গৃহহীন পরিবারকে জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে। চাবি ও জমির দলিল পেয়ে পরিবারগুলো খুব খুশি।
ঘর ও জায়গায় দলিল পেয়ে ইতি রানী নাথ বলেন, জায়গা জমি না থাকায় খুব কষ্টে অন্যর জায়গায় বসবাস করছিলাম। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের ঘর দিয়েছেন। তাই আমি খুব খুশি।
উপজেলা পরিষদের সন্মেলন কক্ষে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান ২৩ পরিবারের হাতে জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করেন। এরপর জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান’র সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম, সহকারী কমিশনার ভূমি ইয়াসির আরাফাত, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী, কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মধুসূদন ধর,প্রেসক্লাব সভাপতি শংকর রায়, বীর মুক্তিযোদ্বা আবদুল হক, মীরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল হক শেরিন, রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম, কলকলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুল হাশিম, কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফখরুল হোসেন প্রমুখ।


