বিভিন্ন উপজেলায় ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

সু.খবর রিপোর্ট
ধর্মপাশা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে সোমবার বিকেলে উপজেলা ছাত্রদলের একাংশের উদ্যোগে পূর্ব বাজারস্থ দলের অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে এক র‌্যালী বের করা হয়। র‌্যালীটি উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয় প্রাঙ্গণে এক আলোচনা সভায় বক্তব্য দেন, উপজেলা ছাত্রদল নেতা সাইফুর রহমান কাঞ্চন, সারোয়ার হোসেন, ইকবাল হোসেন, রোকন উদ্দিন বেপারী, জিয়া উদ্দিন, কবির আহম্মেদ, চন্দন খান, শাহ আলম প্রিন্স, এরশাদ প্রমুখ।
তাহিরপুর
ছাত্রদলের উদ্যোগে উপজেলা সদরে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এ কে এম নাসের উজ্জলের সভাপতিত্বে ও সদর ইউনিয়ন ছাত্রদল সভাপতি আবুল কালামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ সভাপতি, তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনিসুল হক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা যুবদল আহবায়ক সদর  ইউপি চেয়ারম্যান বুরহান উদ্দিন, উত্তর বড়দল ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম শাহ, বিএনপি নেতা বীর মুক্তিযুদ্ধা হারুন রশিদ, শফিকুল   
ইসলাম, আক্তার হোসেন, ভাস্কর রায়,  শাহিন, বশির, সাইকুল ইসলাম প্রমুখ।
অপর দিকে দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা ছাত্রদল সভাপতি মেহেদী হাসান উজ্জ্বলের নেতৃত্বে আব্দুর জহুর চত্বর থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা আব্দুর জহুর চত্বরে এসে মিলিত হয়।
উপজেলা ছাত্রদল সভাপতি মেহেদী হাসান উজ্জ্বলের সভাপতিত্বে ও তুজাম্মেল হক নাছরুমের সঞ্চালনায় বক্তব্য দেন- সিনিয়র সহ সভাপতি সাইদুল কিবরিয়া, বারুল হাসান বাবলু, তারিকুল ইসলাম শিপুল, আবু জহুর, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ।
দক্ষিণ সুনামগঞ্জ
দক্ষিণ সুনামগঞ্জে পৃথকভাবে প্রতিষ্ঠা ার্ষিকী পালন করেছে উপজেলা ছাত্রদল। সোমবার বিকালে উপজেলার পাগলা বাজারে পৃথক পৃথকভাবে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি ফারুক আহমদ ও জেলা যুবদলের আহ্বায়ক আনছার উদ্দিন সমর্থক ছাত্রদল নেতারা।
উভয় পক্ষই মিছিল, সংক্ষিপ্ত আলোচনা সভা ও কেক কাটেন। বিকাল ৪টায় প্রথমে মিছিল বের করে ফারুক আহমদ সমর্থক গ্রুপ। মিছিলটি পাগলা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ মার্কেটের সামনে এসে শেষ হয়। পরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা ছাত্রদলের সভাপতি ইকবাল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল কাশেম নাইমের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি ফারুক আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি রওশন খান সাগর, সাধারণ সম্পাদক পাথারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনূর রশিদ আমীন, পশ্চিম পাগলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাস্টার শাফিকুল ইসলাম।
অপরদিকে বিকাল ৫টায় পাগলা বাজারের উত্তর প্রান্ত থেকে মিছিল বের করে আনছার উদ্দিন সমর্থক গ্রুপ। মিছিলটি বাসস্ট্যান্ড হয়ে বাজারের ব্রিজের পূর্ব পাশে গিয়ে শেষ হয়। পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা যুবদলের আহ্বায়ক আনছার উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির নেতা লুৎফুর রহমান, উপজেলা যুবদলের সভাপতি সোহেল মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন মিন্টু।
জগন্নাথপুর
সোমবার দুপুরে জগন্নাথপুর উপজেলা ছাত্রদল, পৌর ছাত্রদল ও জগন্নাথপুর ডিগ্রি কলেজ ছাত্রদলের যৌথ উদ্যোগে জগন্নাথপুর বাজারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা ছাত্রদল নেতা হাজি হারুন রশীদের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদল নেতা নাসিম আহমদ রুয়েল এবং নুরুল আমিনের যৌথ পরিচালনার সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আবু হোরায়রা সাদ মাষ্টার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি অ্যাড. জিয়াউর রহিম শাহীন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কবির আহমদ।
বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোসাব্বির আহমদ, সাংগঠনিক সম্পাদক আব্দুস সোবহান, উপজেলা বিএনপির সদস্য ও মিরপুর ইউনিয়ন সাধারণ সম্পাদক আখলুল করিম, উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক দিলু মিয়া, যুব বিষয়ক সম্পাদক আলিম উদ্দিন, ছাত্র বিষয়ক সম্পাদক জুবেদ আলী লখন, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাহিন তালুকদার, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক আবুল হাশিম ডালিম, যুগ্ম-আহবায়ক হাজি সুহেল খান ঠুনু, উপজেলা যুবদল নেতা জাকির হোসেন, পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক লিটন মিয়া, পৌর যুবদল নেতা শামিম আহমদ, সাদেক আলী, বেলাল আহমদ, উপজেলা ছাত্রদল নেতা হেলাল আহমদ, আবুল হাসনাত আমির, শেখ মামুন রশীদ, ফুজায়েল আহমদ সাজু, আল আমীন, মামুনুর রশীদ, সাইফুল ইসলাম জাবেদ, রাজু আহমদ, মিজানুর রহমান মিজান, নুমান আহমেদ সাদি, সৈয়দ জাবির আহমদ, নিকছন আহমেদ, জীবন মাহমুদ, হেলিম উদ্দিন, পৌর ছাত্রদল নেতা গুলজার আহমদ, আতাউর তালুকদার, হোসাইন মিয়া, মারজান আহমেদ, কলেজ ছাত্রদল নেতা জাবির আহমদ চৌধুরী, কাশেম আহমদ, দুলু মিয়া, জাকারিয়া আহমদ, শাওন তালুকদার, প্রমুখ। পরে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
দিরাই
দিরাইয়ে আনন্দ র‌্যালি, আলোচনা সভা ও কেক কাটার মাধ্যমে পৃথকভাবে জাতীয়তাবাদী ছাত্রদলের ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সাবেক এমপি নাছির উদ্দিন চৌধুরী ও যুক্তরাজ্য বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক অ্যাড. তাহির রায়হান চৌধুরী পাভেলের নেতৃত্বাধীন দুটি গ্রুপ আলাদা আলাদাভাবে কর্মসূচী পালন করে।
সোমবার সকাল ১০টায় স্থানীয় বিএনপি কার্যালয় থেকে নাছির উদ্দিন চৌধুরীর গ্রুপ ও দিরাই ডিগ্রী কলেজ থেকে পাভেল গ্রুপ আনন্দ র‌্যালি বের করে। র‌্যালি দুটি থানা রোডে এসে মুখোমুখি হলে উত্তেজনা দেখা দেয়। পরে সিনিয়র নেতৃবৃন্দের মধ্যস্থতায় কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই র‌্যালি শেষে নিজ নিজ কার্যালয়ে গিয়ে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির কার্যালয়ে উপজেলা ছাত্রদলের সভাপতি শাহ আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুনায়েদ মিয়ার পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি নাছির উদ্দিন চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি কামরুজ্জামান, সাধারণ সম্পাদক আব্দুর রশীদ, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাপ মিয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন চৌধুরী, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আবু সাঈদ চৌধুরী, উপজেলা যুবদলের সভাপতি (একাংশ) মঈন উদ্দিন চৌধুরী মাসুক, সাধারণ সম্পাদক ফারুক সরদার প্রমুখ।
অপর গ্রুপের কার্যালয়ে উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আবু হাসান চৌধুরী সাজুর সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক রাহিম চৌধুরীর পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের আহ্বায়ক হুমায়ূন কবির তালুকদার, পৌর যুবদলের আহ্বায়ক লিপন হাসান চৌধুরী, ছাত্রদল নেতা তালাল চৌধুরী, রনি আহমেদ, কলেজ ছাত্রদলের আহ্বায়ক শাহিনুর রহমান শাহিন, যুগ্ম আহ্বায়ক সালমান আহমেদ প্রমুখ।  
জামালগঞ্জ
জাতীয়তাবাদী ছাত্রদলের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ মিছিল ও পথ সভা করেছে জামালগঞ্জ উপজেলা ছাত্রদল।
সোমবার দুপুরে জামালগঞ্জ ডিগ্রী কলেজ প্রাঙ্গণ হতে একটি মিছিল বের করে জামালগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এসে পথ সভায় মিলিত হয়।
পথ সভায় সভাপতিত্ব করেন জামালগঞ্জ উপজেলার ছাত্রদলের সভাপতি গোলাম রব্বানী আফিন্দী। সহ সভাপতি জুয়েল আহম্মদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, ছাত্রনেতা মেহেদী হাসান রুকন, এমদাদুল রহমান হিরন, শাহ নেওয়াজ অপু, মোফাজ্জল হক মিনহাজুল হক, শাহারিয়া ইসতেকার, মিনহাজ আফিন্দী, সাব্বির রহমান আরিফ প্রমুখ।