বিভিন্ন উপজেলায় ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সু.খবর রিপোর্ট
দিরাইয়ে তিনভাগে বিভক্ত হয়ে ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। পৌর সদরে র‌্যালি আলোচনা সভা ও কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে তারা। জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক সুহেল মিয়ার নেতৃত্বে ডিগ্রী কলেজ ক্যাম্পাসে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন রায়। বক্তব্য রাখেন উপজেলা যুবলীগ নেতা পৌর কাউন্সিলর সবুজ মিয়া, যুবলীগ নেতা সারোয়ার আহমেদ, ফয়সল হাসান প্রমুখ।
উপজেলা ছাত্রলীগের সভাপতি পারভেজ রহমানের নেতৃত্বে একটি গ্রুপ উপজেলা যুবলীগ (একাংশ) এর কার্যালয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলতাব উদ্দিন। বক্তব্য রাখেন যুবলীগ নেতা মারফত মিয়া, দুদু মিয়া, মকসদ মিয়া, ছাত্রলীগ নেতা রাসেল সরদার, আর এ শুভ প্রমুখ।
উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক উজ্জল মিয়ার নেতৃত্বে উপজেলা গণমিলনায়তনে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোর্শরফ মিয়া, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. অভিরাম তালুকদার, উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন রায়।  
ধর্মপাশা
ধর্মপাশা উপজেলায় পৃথক পৃথক ভাবে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। বুধবার সকালে দুই ভাগে বিভক্ত ছাত্রলীগের নেতাকর্মীরা পৃথকভাবে ছাত্রলীগের প্রতিষ্ঠার্ষিকীর বিভিন্ন অনুষ্ঠান পালন করে।
উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আলমগীর কবির ও সহসভাপতি ফখরুল ইসলাম চৌধুরী সমর্থিত নেতাকর্মীরা সকাল এগারটায় উপজেলা সদর বাজারে এক আনন্দ মিছিল বের করে। মিছিলটি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ফখরুল ইসলাম চৌধুরীর ব্যক্তিগত কার্যালয়ের সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের সভাপতি দেলোয়ার হোসেন। ছাত্রলীগ নেতা জাকির হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ফখরুল ইসলাম চৌধুরী। অন্যান্যের মাঝে বক্তব্য দেন উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জোবায়ের পাশা হিমু, যুবলীগের সাধারণ সম্পাদক এ্যাড. ইকরাম হোসেন, সদর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক হাসান আহমেদ কামরান, ছাত্রলীগ নেতা কিরণ ও জিলানী প্রমুখ।
অপর দিকে স্থানীয় সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন সমর্থিত নেতাকর্মীরা সকাল সাড়ে এগারটায় স্থানীয় দলীয় কার্যালয় থেকে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আবার দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। পরে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ধর্মপাশা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহিত লাল তালুকদার মুন। জেলা ছাত্রলীগের সদস্য ও উপজেলা ছাত্রলীগের কোষাধ্যাক আবু সাদাত তিতাসের পরিচালনায় বক্তব্য দেন আওয়ামী লীগ নেতা আবজ আলী, যুবলীগের সাবেক যুগ্ন আহবায়ক শাহ আলী আকবর, যুবলীগ নেতা তরিকুল ইসলাম পলাশ, শামীম আহমেদ, ধর্মপাশা সদর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন চৌধুরী আকাশ, ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল মজমদার, সাধারণ সম্পাদক রাজিব তালুকদার, ছাত্রলীগ নেতা মো. নূর আলম, সোহান আহমেদ রাজ, মেহেদী হাসান রাজ, ফরহাদ হোসেন, পাইকুরাটি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক পিন্টু সরকার ও রুবেল প্রমুখ। ধর্মপাশা ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগ কলেজ মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন ধর্মপাশা উদীচীর শিল্পীগোষ্ঠীর স্থানীয় শিল্লীবৃন্দ।
ছাতক
ছাতকে বাংলাদেশ ছাত্রলীগের ৬৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। উপজেলা, পৌর ও কলেজ ছাত্রলীগের উদ্যোগে বুধবার প্রথম প্রহরে সংগঠনের অস্থায়ী কার্যলয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কেটে দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি কেন্দ্রিয় ছাত্রলীগের সাবেক সদস্য শামীম আহমদ চৌধুরী।
ছাতক অনার্স ডিগ্রী কলেজ ছাত্রলীগের সভাপতি রিয়াদ চৌধুরীর সভাপতিত্বে ও সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাদির তালুকদারের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় প্রধান অতিথির বক্তব্য শামীম আহমদ চৌধুরী বলেন, ইতিহাস-ঐতিহ্যে সমাদৃত বাংলাদেশ ছাত্রলীগ গৌরবের পথচলা অব্যাহত রেখে প্রতিষ্ঠার ৬৯বছরে পদার্পন করেছে। জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রাণের সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগের চালিকা শক্তি হিসেবে ছাত্রলীগ কাজ করে আসছে প্রতিষ্ঠা লগ্ন থেকে। এদেশের সবক’টি গণ-আন্দোলনে ছাত্রলীগ সব সময়ই ছিল অগ্র সৈনিকের ভূমিকায়। সাড়া দেশের ন্যায় এখানেও গৌরব ও ঐতিহ্য ধরে রেখে ছাত্রলীগ সাফল্যের অগ্র যাত্রা অব্যাহত রেখেছে। এদেশে মেধাবীরাই হচ্ছে ছাত্রলীগের গর্বিত সৈনিক।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ছাতক পৌরসভার প্যানেল মেয়র ও সাবেক ছাত্রলীগ নেতা তাপস চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহীন চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল বারী চপল, যুবলীগ নেতা জামিল আহমদ, জাবেদ জামান, পৌর ছাত্রলীগের সভাপতি জামায়েল আহমদ ফরহাদ।
এছাড়াও বক্তব্য রাখেন, যুবলীগ নেতা নজরুল ইসলাম, ছাত্রলীগ নেতা মাহির চৌধুরী, তারেক জাহাঙ্গির, জেনিস আহমদ, জয় আহমদ, ইমরান এইচ বাপ্পী, বুরহান উদ্দিন, শরফ উদ্দিন, সালেহ আহমদ, জুয়েল মিয়া, মারুফ আহমদ, শুভ আহমদ, সেলিম আহমদ, নয়ন মিয়া, শফিক মিয়া, সাগর চৌধুরী প্রমুখ।
জগন্নাথপুর
ছাত্রলীগের ৬৯তম প্রতষ্ঠাবার্ষিকী উপলক্ষে জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের উদ্যোগে এক বনাঢ্য শোভাযাত্রা  ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা সদর থেকে শোভাযাত্রাটি বের হয়ে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ রোডের আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে এসে সমবেত হয়। পরে উপজেলা ছাত্রলীগের সম্মেলন প্রস্তুত কমিটির সভাপতি শাহ শাহেদুর রহমান শাহেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রুমেন আহমদ এর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসাবে রাখেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যন মুক্তাদীর আহমদ মুক্তা,সাবেক সাংগঠনিক সম্পাদক ও যুক্তরাজ্য প্রবাসী আ স ম আব্দুল তাহিদ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মুজিবুর রহমান মুজিব,উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবুল হুসেন লালন।
অন্যানের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগ নেতা সাফরোজ ইসলাম মুন্না, মুরাদ আহমদ.শাহান আহমদ, আব্দুল মুকিত, তোহা চৌধুরী ,তানভীর আলম পিয়াস,আব্দুল মমিন নাসির ,হাসিনুর রশীদ ভূইয়া, আবু সাইদ, সজিব রায় দূজয়, মুহিবুর রহমান লিটু, মামুন হুসাইন, জুনেদ আহমদ, রনি রাজ, সাইফুর রহমান সোহাগ, তানভীর আহমদ, রাজু আহমদ, আমির খাঁন সাব্বির, সুহাদ কামালী, জাহাঙ্গীর আলম জামাল, রুবেল আহমদ, ইসলাম উদ্দিন, মুজাহিদ মিয়া, জাহিদ আলম রিয়াদ, লায়েক আহমদ। স্বাগত বক্তব্য পৌর ছাত্রলীগ সভাপতি সায়েখ আহমদ। উপস্থিত ছিলেন সিতু মিয়া আব্দুল কাদির ,ছায়াদ আহমদ ভূইয়া, হাসান আদিল, গোলাম কিবরিয়া, মিনার চৌধুরী, জুয়েল হাসান, শাহ আসরাফ, জাবেদ, উবায়দুল হক প্রমুখ।
তাহিরপুর
তাহিরপুরে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার বিকেলে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। পরে একটি আনন্দ র‌্যালি উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে সমবেত হয়ে ছাত্রলীগ নেতা তানসেন তালুকদার তুষারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ছাত্রলীগ নেতা নাজির হোসেন, এহসানুল হক, লিমন, পার্থ রায়, অপু মুখার্জি, কৌশিক চক্রবর্তী, জয় রায়, পাপলু রায়, সজল আখঞ্জি প্রমুখ।
জামালগঞ্জ
পৃথকভাবে জামালগঞ্জে বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠবার্ষিকী পালন করেছে দুটি গ্রুপ। বুধবার সন্ধ্যায়  একটি পক্ষ জামালগঞ্জ উপজেলা সদরে মসজিদ মার্কেট অন্য পক্ষটি স্থানীয় সাচনা বাজারে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটার পর একটি র‌্যালি বের হয়।
জামালগঞ্জের কর্মসূচিতে উপস্থিত ছিলেন কলেজ ছাত্রলীগ নেতা রাসেল আহমদ, উমায়ের পাশা, শুভ মিহির,তামিম রহমান চৌধুরী, ফরহাদ, রাকিব,তনয়,জামিল,তায়েব,নাঈম,লাকাব প্রমুখ।
সাচনা বাজারে কেক কাটা শোভাযাত্রাসহ নানান কর্মসুচিতে উপস্থিত ছিলেন আরিফ আলম লিমন,পাপ্পু আচার্য, শফিউল, মেহেদী হাসান হীরা, শাওন, শ্যামল হোসাইন, জহির হোসেন প্রমুখ।