বিভিন্ন উপজেলায় জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে অবহিতকরণ সভা

সু.খবর রিপোর্ট
বাংলাদেশ থেকে জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে দোয়ারাবাজার উপজেলায় অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে স্বাস্থ্য প.প. কর্মকর্তার ডা. মো. দেলোয়ার হোসেন’র সভাপতিত্বে ও স্বাস্থ্য অধিদপ্তরের রোগনিয়ন্ত্রণ শাখার এমডিভি সুপারভাইজার মো. জিন্নুরাইন আলী পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ডা. মো আব্দুর রহিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান ছালেহা বেগম, লক্ষিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিরুল হক, বোগলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুল ইসলাম জুয়েল, মেডিক্যাল অফিসার ডা. সিফাত আরা সামরিন, ডা. লুৎফুর নাহার মৌসুমি, প্রাণীসম্পদ কর্মকর্তা মো. কাহির উদ্দিন, স্বাস্থ্য অধিদপ্তরের রোগনিয়ন্ত্রণ শাখার এমডিভি সুপারভাইজার মহাখালী ঢাকা মো. রুবাইয়াত রাবী, স্বাস্থ্য পরিদর্শক রেজাউল করিম, হেল্থ ইনিসপেক্টর মৃদুল চন্দ্র।
তাহিরপুর
বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষ রুমে ইউএইচএফপিও ডা. ইকবাল হোসেন’র সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা উৎফল সরকার, থানা অফিসার ইনচার্জ (তদন্ত) শফিকুল ইসলাম, তাহিরপুর সদর ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন, মাসডগ ভ্যাকসিনেশন সুপারভাইজার ইসতিয়াক ইসলাম রিফাত, মো. ফিরোজ হোসেন প্রমুখ।
ছাতক
সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. রাজীব চক্রবর্ত্তীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান। বিশেষ অথিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম।
বক্তব্য রাখেন ডা. রায়হান আহমদ, ছাতক থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান, এমডিভি সুপারভাইজার মাহতাব উদ্দিন আহমদ, শাকিল খান, আওয়ামীলীগে নেতা চান মিয়া চৌধুরী প্রমুখ।
সভায় বক্তারা বলেন, সময়মতো ভ্যাকসিন নিলে জলাতঙ্ক রোগ ভালো হয়। কুকুরে কামড় দিলে ক্ষতস্থান ভালোভাবে সাবান দিয়ে ধৌত করে নিকটস্থ হাসপাতাল বা ইউনিয়ন স্বাস্থ্য ক্লিনিকে নিয়ে রোগীকে ভ্যাকসিন নিতে হবে। এখানে অন্য কোনো বিকল্প পদ্ধতি গ্রহণ করা বিপদজনক হতে পারে। আগামী ১৯ থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত জলাতঙ্ক নির্মূলে ক্যাম্পিং অনুষ্ঠিত হবে।