সু.খবর রিপোর্ট
বৃহস্পতিবার বিকালে স্থানীয় প্রেসক্লাবে উপজেলা আ.লীগ সভাপতি বেনজীর আহমেদ মানিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দীলিপ কুমার বর্মনের পরিচালনায় জেলা হত্যা দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন, সহ-সভাপতি ও পলাশ ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ূম, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান সুলেমান তালুকদার, সহ-প্রচার সম্পাদক অলিমান তালুকদার, সাবেক যুবলীগ আহবায়ক নূরুল আলম সিদ্দীকি, আ.লীগ নেতা কালী কুমার দাশ, সেচ্ছাসেবকলীগ আহবায়ক আবু সাঈদ, কৃষকলীগ সাধারণ সম্পাদক রুকন মিয়া, যুবলীগ নেতা দিলীপ কুমার দাশ, সাইফুল আলম, ছাত্রলীগ সভাপতি হুমায়ূন কবির পাপন, সহ-সভাপতি বিল্টু দেবনাথ ও জুয়েল আহমদ, আব্দুল শাহজাহান, আব্দুল মানিক, বিনয় ভূষণ দাশ, রনরাজ দাশ, উত্তম দাশ, অনিলচন্দ্র চন্দ, মৃত্যুঞ্জয় শর্ম্মা প্রমুখ।
ধর্মপাশা
উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে স্থানীয় দলীয় কার্যালয়ে এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন, উপজেলা কমিটির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মনীন্দ্র চন্দ্র তালুকদার।
উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক লুৎফুর রহমান উজ্জ্বলের পরিচালনায় এতে বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহমেদ মুরাদ, দপ্তর সম্পাদক হাফিজুর রহমান শেলী, জেলা যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক সেলিনা আক্তার, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আরফান আলী, পাইকুরাটি ইউপি চেয়ারম্যান ফেরদৌসুর রহমান, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক শাহ আব্দুল বারেক ছোটন, উপজেলা যুবলীগের সভাপতি মোজাম্মেল হোসেন রোকন, ধর্মপাশা ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল মজুমদার, সাধারণ সম্পাদক রাজিব চন্দ্র তালুকদার প্রমুখ।
জামালগঞ্জ
জামালগঞ্জে জেল হত্যা দিবস উপলক্ষে উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার সাচনাবাজার দলীয় অস্থায়ী কার্যালয়ে সহ-সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে ও মানিক মিয়ার
সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মনির হোসেন, গোলাম হোসেন, রহিছ মিয়া, মোস্তফা কামাল, যুগ্ম সাধারণ সম্পাদক বিধান রায়, আলমগীর কবির, সাংগঠনিক সম্পাদক গোলাম হাসান আফিন্দী তাপস, তানবীর আহমেদ, আল আমিন, রুবেল মিয়া, বিল্লাল হোসেন প্রমুখ।
এদিকে জেল হত্যা দিবস উপলক্ষে উপজেলা আওয়ামী যুবলীগের আলোচনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা যুবলীগের অস্থায়ী কার্যালয়ে সভায় সভাপতিত্ব করেন, যুগ্ম আহবায়ক ইকবাল আল আজাদ।
যুবলীগ নেতা তোফাজ্জল হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, যুবলীগ নেতা আবু তাহের তালুকদার, দেলোয়ার হোসেন, মনিশংকর পাল, সুস্থির তালুকদার, ইমরান আলী তালুকদার, মাহমুদুল হাসান, রুবেল আহমদ, বিল্লাল হোসেন, আনোয়ার হোসেন, রুবেল মিয়া প্রমুখ।
পরে বাজার জামে মসজিদে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
জগন্নাথপুর
বৃহস্পতিবার উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আকমল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজুর পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, প্রবীণ রাজনীতিবিদ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিদ্দিক আহমদ। সভায় বক্তব্য রাখেন, যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ-সভাপতি হরমুজ আলী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, সাংগঠনিক সম্পাদক ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ, প্রবাসি আওয়ামী লীগ নেতা আ.স.ম তাহিদ, উপজেলা আওয়ামী লীগ নেতা ইউপি চেয়ারম্যান আরশ আলী, আনফর উল্লাহ, উপজেলা কৃষকলীগ সভাপতি আফসর উদ্দিন ভূইয়া, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন ভূইয়া, রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সুন্দর আলী, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুল গফুর, কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফখরুল ইসলাম, সাধারন সম্পাদক দ্বীপাল কান্তি দে দ্বীপক, আশারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু কয়েছ ইসরাইল, মীরপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বাবুল আহমদ, পাইলগাও ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ কলমদর আলী, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, সহ-সভাপতি ফজরুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক এমদাদ আহমদ, আবু তাহের রুহান, পৌর যুবলীগ নেতা সুজিত দেব, আকমল হোসেন, উপজেলা ছাত্রলীগের প্রস্তুুতি কমিটির সহ-সভাপতি সাফরোজ ইসলাম, সাধারণ সম্পাদক রুমেন আহমদ, যুগ্ম সম্পাদক আব্দুল মুকিত, উপজেলা ছাত্রলীগ নেতা নাসির আহমদ, পৌর ছাত্রলীগ সভাপতি সায়েক আহমদ, কলকলিয়া ইউনিয়ন যুবলীগের যগ্ম আহবায়ক রেজাউল ইসলাম রেজা, মীরপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক বাদশা মিয়া, সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক শিশু মিয়া, পাটলী ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি জসিম উদ্দিন, রানীগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আজমল হোসেন মিঠু, পাইলগাঁও ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহবায়ক তানভীর আহমদ প্রমুখ।
দ. সুনামগঞ্জ
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের আয়োজনে জাতীয় জেলহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও শোক র্যালি অনুষ্ঠিত হয়েছে। বৃহ¯পতিবার বিকাল ৩টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা সদরের শান্তিগঞ্জ বাজারস্থ উপজেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি হাজী তহুর আলী।
উপজেলা যুবলীগের সাধারণ স¤পাদক মনিরুজ্জামান সুজনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ স¤পাদক আতাউর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক স¤পাদক ছমিরুল ইসলাম শান্তু মিয়া, যুগ্ম-সাধারণ স¤পাদক আবাব মিয়া, দলীয় নেতা তেরাব আলী, জিএম সাজ্জাদুর রহমান, জসিম উদ্দিন, উপজেলা যুব লীগের সভাপতি অ্যাড. বোরহান উদ্দিন দোলন, সিনিয়র সহ সভাপতি নুর হোসেন, সহ সভাপতি রাজা মিয়া, যুগ্ম-সাধারণ স¤পাদক অ্যাড. শফিকুল ইসলাম, লিয়াকত আলী, ফয়েজ আহমদ ফয়েজ, সাংগঠনিক স¤পাদক শাহিন মিয়া, কেশব দে, বাবুল মিয়া, প্রচার স¤পাদক জিলুল হক জিলু, ত্রাণ স¤পাদক শাকীর আহমদ, উপ-প্রচার স¤পাদক মতিউর রহমান মতি, উপজেলা আওয়ামী লীগ নেতা আবদাল মিয়া, জেলা ছাত্রলীগের সাংগঠনিক স¤পাদক কামরুল ইসলাম শিপন, উপ-তথ্য স¤পাদক পাভেল আহমদ, শিমুলবাঁক ইউনিয়ন যুবলীগ নেতা মঈন উদ্দিন, আহমদ, উপজেলা ছাত্রলীগ নেতা জিলানী আলম সহ প্রমূখ।
পরে আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয় থেকে শোক র্যালি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
- লিবিয়া হয়ে ইটালি অনিশ্চিত গন্তব্যে ছুটছে জগন্নাথপুরের তরুণরা
- চলতি নদীতে ২৫টি বোমামেশিন ধ্বংস তিনজনকে জরিমানা


