বিভিন্ন উপজেলায় দুর্গাপূজা উপলক্ষে প্রশাসনের মতবিনিময়

সু.খবর রিপোর্ট
দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশের উদ্যোগে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আইন শৃংখলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় স্থানীয় শান্তিগঞ্জ বাজার থানা সংলগ্ন মাহবুবা কমিউনিটি সেন্টারে আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠান করার লক্ষে পুলিশ প্রশাসন সকল প্রকার প্রস্তুতির আয়োজন রয়েছে বলে সভায় জানানো হয়েছে। সভায় উপজেলায় এবছরে ২৪ টি পূজা ম-পে পুজা অনুষ্ঠিত হবে বলে সভায় জানানো হয়।
দক্ষিণ সুনামগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরীর    
সভাপতিত্বে ও থানার সেকেন্ড অফিসার মো. মাজহারুল ইসলামের পরিচালানায় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সিনিয়র সহকারি পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) মাহবুবুর রহমান। সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন পুলিশ পরিদর্শক(তদন্ত) মো. আবুল কাসেম, জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাসুদ মিয়া, পাথারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আমিনুর রশিদ আমিন, পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুরুল হক, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পুজা উদযাপন পরিষদ সভাপতি দিলীপ কুমার তালুকদার, তেঘরিয়া পুজা কমিটির সভাপতি রনধীর মজুমদার, হিন্দু কমিউনিটি নেতা সুরঞ্জিত চৌধুরী টপ্পা, কেশব দাস প্রমুখ।
এদিকে জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মতবিনিময় সভা মঙ্গলবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুম বিল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা বেগম, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, থানা অফিসার ইনচার্জ হারুণ রশিদ চৌধুরী। এছাড়াও বক্তব্য রাখেন, সহকারী বিদ্যুৎ প্রকৌশলী ফরহাদ আহমদ, আনসার ভিডিপি কর্মকর্তা আব্দুল আলীম, উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সতীশ গোস্বামী, সেক্রেটারী প্রণব কুমার বণিক, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক অমিত দেব, জগন্নাথপুর কেন্দ্রীয় পূজা মন্ডপের সভাপতি হীরা মোহন দে, বাসুদেববাড়ি আনন্দময়ী পূজা কমিটির সভাপতি মিন্টুর রঞ্জন ধর, দাস সম্প্রদায় পূজা কমিটির সেক্রেটারী ক্ষিতিশ দাস, রানীগঞ্জ পূজা কমিটির পক্ষে রাজিব তালুকদার, গোপরাপুর পূজা কমিটির পক্ষে শিক্ষক অধির বৈদ্য, আশারকান্দি পূজা কমিটির পক্ষে অনুকূল দাসসহ বিভিন্ন পূজা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।
সভায় বক্তারা, জগন্নাথপুরের ২৫টি ম-পে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার প্রত্যয় ব্যক্ত করে সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুন্ন রেখে শারদীয় দুর্গোৎসব পালনের সিদ্ধান্ত নেয়া হয়।
অপরদিকে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দোয়ারাবাজার উপজেলা প্রশাসনের সাথে পূজা উদযাপন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস’র সভাপতিত্বে মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলায় ১৭ টি পূজা কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।