সু.খবর রিপোর্ট
তাহিরপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে র্যালি উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে উপজেলা গণমিলনায়তন কেন্দ্রে আলোচনা সভায় মিলিত হয়।
র্যালিতে অংশ নেয় উন্নয়ন সংস্থা সিএনআরএস এলএসডিপি, ওয়ার্ল্ডভিশন, কেয়ার বাংলাদেশ, ঢাকা আহসানিয়া মিশন, ইরা, উদ্দীপন ও বিভিন্ন সামাজিক নারী সংগঠনের নেতৃবৃন্দরা।
উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,
উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল।
এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লায়লা পারভিন নাহার, অধ্যক্ষ ইয়াহিয়া তালুকদার, প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, সাংবাদিক রমেন্দ্র নারয়ন বৈশাখ, বাবরুল হাসান বাবলু প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উন্নয়নকর্মী চন্দ্র শেখর তালুকদার।
বিশ্বম্ভরপুর
বুধবার সকালে হাওর অঞ্চলের অবকাঠামো জীবন মান উন্নয়ন প্রকল্প (হিলিপ) সম্পূরক প্রকল্প (ক্যালিপ) বিশ্বম্ভরপুর এলজিইডি লেট হার ডিসাইড এন্ড পারটিসিপেট (এলএইচডিপি) প্রজেক্ট, জেছিস, কেয়ার বাংলাদেশসহ বিভিন্ন এনজিওর সহযোগিতায় র্যালি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
‘নারী-পুরুষ সমতায় উন্নয়নে যাত্রা, বদলে যাবে বিশ্ব, কর্মে নতুন মাত্রা’ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা পরিষদ গণমিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ হারুনুর রশিদ।
কেয়ার বাংলাদেশের দেওয়ান ইসতিয়াকউল আলমের পরিচালনায় সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা আক্তার, উপজেলা প্রকৌশলী মোঃ ফজলুর রহমান তালুকদার, মাধ্যমিক শিক্ষা মোঃ ছরুয়ার আলম, ভার্ড প্রতিনিধি মোসলেহ উদ্দিন লস্কর, বাল্য বিবাহ প্রতিরোধে বিশেষ ভূমিকায় ক্রেষ্ট প্রাপ্ত নারীদের পক্ষে রুবি আক্তার। আলোচনা সভার পর বিশেষ ভূমিকা রাখায় আন্তজার্তিক নারী দিবস উপলক্ষে উপজেলার ৩জন নারীকে আনুষ্ঠানিক ভাবে ক্রেষ্ট প্রদান করা হয়।
ধর্মপাশা
এলজিইডি ও হিলিপ এর সহযোগিতায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে বুধবার সকালে এক র্যালী ধর্মপাশা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মোতাহার হোসাইন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মোতালিব খান। বক্তব্য দেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোসাহিদ তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান সাবিকুন্নাহার শিল্পী, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা মুহা. জাহাঙ্গীর আলম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রোকেয়া আক্তার খাতুন, উপজেলা প্রকৌশলীর অতিরিক্ত দায়িত্বে সহকারি প্রকৌশলী শাহ মো. আব্দুল ওয়াদুদ, সংস্কৃতিকর্মী ও সাংবাদিক চয়ন কান্তি দাস প্রমুখ।
ছাতক
বুধবার সকালে ছাতক পৌরসভার উদ্যোগে র্যালি শহর প্রদক্ষিণ শেষে পৌরসভার হল রুমে আলোচনা সভায় মিলিত হয়।
মহিলা কাউন্সিলর তাসলিমা জান্নাত কাকলীর সভাপতিত্বে ও পৌর সচিব মাহমুদ আলম মামুনের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র তাপস চৌধূরী।
এছাড়াও বক্তব্য রাখেন, পৌরসভার সহকারী প্রকৌশলী প্রদীপ চন্দ্র রায়, পৌর কাউন্সিলর আখলাকুল আম্বিয়া সোহাগ, নওশাদ মিয়া, ধন মিয়া, দিলোয়ার হোসেন, আছাব মিয়া, শামসুন্নাহার বেগম, পৌরসভার কর আদায়কারী জামাল উদ্দিন, রতন দে, কেতকী রঞ্জন আচার্য্য, কল্যান ব্রত দাস, লাভলী ব্যানার্জী, কুন্তলা রানী রায়, পৌর শিক্ষক ফারুক আহমদ, শিক্ষক স্বপ্না রানী ভট্টচার্য্য, মানিক মিয়া লিটু, নিজাম উদ্দিন, সাবিনা ইয়াসমিন, লিলি দেব, রুমা রায়, আলেয়া ফেরদৌস, সায়েরা বেগম প্রমুখ।
এদিকে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে আলোচনা সভা উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার আরিফুজ্জামানের সভাপতিত্বে ও সমবায় কর্মকর্তা বিজিত রঞ্জন করের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল।
জামালগঞ্জ
বুধবার সকালে র্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়।
সহকারী কমিশনার(ভুমি) মনিরুল হাসাসের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান হাফিজা আক্তার দিপু, সহকারি প্রকৌশলী আনিসুর রহমান, সাংবাদিক আব্দুল আহাদ, হাবিবুর রহমান, চিন্তাহরন চক্রবর্তী, প্রিয়াংকা রায় প্রমুখ।
পল্লী সমাজ
ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির আয়োজনে পল্লী সমাজের সহযোগিতায় সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়ন পরিষদ,সুরমা ইউনিয়ন পরিষদ ও লক্ষণশ্রী ইউনিয়ন পরিষদ হলরুমে আর্ন্তজাতিক নারী দিবস উদ্যাপন উপলক্ষে আলোচনা সভা ও মানবন্ধনের আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ। প্রেস বিজ্ঞপ্তি
দক্ষিণ সুনামগঞ্জ
বুধবার বেলা ১১টায় সিলেট-সুনামগঞ্জ মহা সড়কের শান্তিগঞ্জ বাজারে র্যালি শেষে উপজেলা চেয়ারম্যান হাজী আবুল কালামের সভাপতিত্বে উপজেলার চত্বরে আলোচনা সভায় মিলিত হয়।
সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ রুবিনা বেগম, উপজেলা প্রশাসনের অফিস সুপার প্রদীপ দাস, উপজেলা এলজিএডি (হিলিপ) প্রকল্প সমন্বয়কারী মোঃ রফিকুল ইসলাম, এএসডি (এজলাস)এর মোঃ রহিম উদ্দীন, এনজিও প্রতিনিধি রিনজুয়ারা, এফআইভিডিবির ফারহানা বেগম, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাব সভাপতি কাজী এম জমিরুল ইসলাম, দপ্তর স¤পাদক এম এম ইলিয়াছ আলী, জয়কলস উজানীগাও রশিদিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আলিমুল ইসলাম, দরগাপাশা ইউপি সদস্যা কবিতা দাস, নারী নেত্রী তৈয়্যবুন নেছা, এ এসডি (এজলাস)এর তফজ্জুল হক, উপজেলা পরিষদের সিএ আব্দুল হাই আযাদ সেলিম প্রমুখ।
দোয়ারা
দোয়ারাবাজার উপজেলার বিভিন্ন স্থানে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে, ঢাকা আহসানিয়া মিশন-সৌহার্দ্য কর্মসুচী ও কেয়ার বাংলাদেশ জিএসকে-সিএইচ ডাব্লিউ ইনিয়েশিয়েটিব’র সহযোগিতায় উপজেলা হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়া’র সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা অফিসারের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী বীর প্রতীক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশরান (ভূমি) প্রশান্ত কুমার বিশ্বাস, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ছালেহা বেগম, দোয়ারাবাজার সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ একরামুল হক, মুহিবুর রহমান মানিক বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদ উদ্দিন আহমদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সপন কুমার দত্ত, অফিস সহকারী ইব্রাহীম আলী, উপজেলা জামে মসজিদের ইমাম হাফেজ মো. মদরিছ আলী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মো.মউদুদুর রহমান খান, দোয়ারাবাজার মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নজির উদ্দিন, বড়খাল স্কুল ও কলেজের সহকারী শিক্ষক জামাল উদ্দিন, কেয়ার বাংলাদেশের উপজেলা প্রজেক্ট অফিসার হাসিনা সমাজদার, এফ এফসাবিনা ইয়াসমিন, আহসানিয়া মিষনের উপজেলা ম্যানেজার মো.দেলোয়ার হেসেন, সুর্যেও হাসী ক্লিনিকের উপজেলা ম্যানেজার তাপস কুমার দাস, ভার্ডের উপজেলা ম্যানেজার মো.জসিম উদ্দিন মজুমদার প্রমুখ।
এদিকে ঢাকা আহসানিয়া মিশন-সৌহার্দ্য’র উদ্যোগে বোগলাবাজার ইউনিয়ন পরিষদে হল রুমে ইউপি চেয়ারম্যানের আরিফুল ইসলাম জুয়েলের সভাপতিত্বে আন্তর্জাতিক নারী দিবসের সভায় বক্তব্য রাখেন ইউপি সদস্য শেখ চান, মো.ওয়াদুদ, মো. জসিম উদ্দিন, মনিরুল ইসলাম, কিশুরী ক্লাবের সভাপতি শাবরিনা আক্তার, হাসিনা বেগম প্রমুখ।
লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদ হলরুমে ইউপির প্যানেল চেয়ারম্যান শরিফুল্লার সভাপতিত্বে আন্তর্জাতিক নারী দিবসের সভায় বক্তব্য রাখেন ইউপি সদস্য মো.সোহেল আহমদ মিন্টু, মো.হোসেন আলী, ইউপি সদস্যা সালেহা বেগম, নাছিমা বেগম প্রমুখ।
সুরমা ইউনিয়নের হলরুমে ইউপি চেয়ারম্যান খন্দকার মামুনুর রশিদের সভাপতিত্বে আন্তর্জাতিক নারী দিবসের সভায় বক্তব্য রাখেন টেংরা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরঞ্জিত দাস, সহকারী শিক্ষক কামরুল ইসলাম, দুলাল মিয়া, ইউপি সদস্য মো.আব্দুল কাদির, যুবলীগ নেতা বজলুল মামুন প্রমুখ।
পান্ডারগাঁও ইউনিয়নে হাজী কনুমিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো.জয়নাল আবেদীনের সভাপতিত্বে আন্তর্জাতিক নারী দিবসের সভায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক জমসেদ আলী, হোসনেয়ারা পারভিন, ইউপি সদস্য মো.সফিকুল ইসলাম, রাজিয়া বেগম প্রমুখ।
নরসিংপুর ইউনিয়নের ইউনিয়ন পরিষদের হলরুমে আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন ইউপি সদস্য আশিকুর রহমান, এফ এফ সালমান রহমান, সেচ্ছাসেবক শারমিন বেগম, এফ এফ মো.মাইন উদ্দিন প্রমুখ।
জগন্নাথপুর
জগন্নাথপুর উপজেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তরের উদ্যোগে আর্ন্তজাতিক নারী দিবস উপলক্ষে সকালে পরিষদ প্রাঙ্গণে প্রথমে র্যালি এবং পরে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম বিল্লাহ’র সভাপতিত্বে ও মহিলা অধিদপ্তরের প্রশিক্ষক উনু মিয়ার পরিচালনায় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা ওয়াহিদুল আবরার, প্রেসক্লাব সভাপতি শংকর রায়, ইউআরসি কর্মকর্তাূ হারুনুর রশীদ, নুরুল ইসলাম, লায়লা বেগম, ফরিদা বেগম, ফার্জিয়া বেগম প্রমুখ।


