বিভিন্ন উপজেলায় প্রধানমন্ত্রীর উপহার বিতরণ

সু.খবর রিপোর্ট
বিশ্বম্ভরপুরে কোভিড ১৯ মোকাবেলায় প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলা প্রসাশনের আয়োজনে মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন প্রাঙ্গণে স্বাস্থ্যবিধি মেনে অসচ্ছল পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের সহযোগিতায় ত্রাণ সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মো. সাদি উর রহিম জাদিদ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. স্বজল মোল্লা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা আক্তার রীনা, পলাশ ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ূম, ধনপুর ইউপি চেয়ারম্যান হয়রত আলী, বাদাঘাট (দঃ) ইউপি চেয়ারম্যান মো. এরশাদ মিয়া, সলুকাবাদ ইউপি চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী তপন, উপজেলা প্রকৌশলী মুকলেছুর রহমান সরদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুর রহমান, উপজেলা আ. লীগ সভাপতি বেনজির আহমদ মানিক, উপজেলা জাতীয় পার্টি সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদির, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, সাধারন সম্পাদক সালেহ আহমদ প্রমুখ।
উপজেলার ৫টি ইউনিয়ন থেকে বাছাই করে অসচ্ছল দুস্থ ১০০টি পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রী প্যাকেটের মধ্যে ছিল চাল, ডাল, তেল, লবন, আলু, পেঁয়াজ, মরিচ, চিড়া, সাবান ইত্যাদি।
দক্ষিণ সুনামগঞ্জ
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ১০০টি হতদরিদ্র পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণে ৮টি ইউনিয়নের হতদরিদ্রদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী চাল, ডাল, তেল, লবন, পেঁয়াজ, আলু, আটা, চিড়া, মুড়ি ও সাবান সহ অন্যান্য সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা চেয়ারম্যান মো. ফারুক আহমদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. শাহাদাত হোসেন ভূঁইয়া, পূর্ব বীরগাঁও ইউপি চেয়ারম্যান নুর কালাম, পূর্ব পাগলা ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন, সাংবাদিক হোসাইন আহমদ, সুহেল তালুকদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের অফিস সহকারি ফারুক হোসেন, হরিপদ দাস, মিঠুন চক্রবর্তী প্রমুখ।
তাহিরপুর
তাহিরপুরে করোনাকালীন প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে সামাজিক দুরত্ব বজায় রেখে উপজেলার সুবিধাবঞ্চিত দরিদ্র অসহায় একশত পরিবারের মধ্যে করোনাকালীন প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ করেন তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল ও ইউএনও পদ্মাসন সিংহ।
এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট শিল্পী রানী মোদক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ নেতা সেলিম আখঞ্জি, উপজেলা ছাত্রলীগ সভাপতি আবুল বাশার প্রমুখ।
উপহারসামগ্রীর প্রতিটি প্যাকেটে ছিল ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার তেল, ২ কেজি আলু, ২ কেজি পেঁয়াজ, ১ কেজি আটা, ১ কেজি লবণ, আধা কেজি মুড়ি, আধা কেজি চিড়া ও একটি জীবাণুনাশক সাবান।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, উপজেলার সুবিধাবঞ্চিত দরিদ্র অসহায় একশত পরিবারের মধ্যে করোনাকালীন প্রধানমন্ত্রীর উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে।