বিভিন্ন উপজেলায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

সু.খবর রিপোর্ট
বিশ্বম্ভরপুর
বিশ্বম্ভরপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে। বুধবার উপজেলা প্রশাসন প্রাঙ্গণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, থানা পুলিশ প্রশাসন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, বাংলাদেশ আওয়ামী লীগ উপজেলা শাখা ও অঙ্গসংগঠন, শিল্পকলা একাডেমি, প্রেসক্লাব, উপজেলা জাতীয় পার্টি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান সহ বিভিন্ন সংগঠন।
পুষ্পস্তবক অর্পণের পর উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতা ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।
উপজেলা নির্বাহী অফিসার মো. সাদিউর রহিম জাদিদ’র সভাপতিত্বে ও শিক্ষক অঞ্জন কুমার দে’র সঞ্চালনায় আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সফর উদ্দীন, সরকারি ডিবিডি কলেজের অধ্যক্ষ বিমলাংশু রায়, থানার অফিসার ইনচার্জ সুরঞ্জিত তালুকদার ,উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. আব্দুল্লাহ হেল মারুফ ফারুকী, উপজেলা আওয়ামিলীগ সভাপতি বেনজির আহমদ মানিক, সাধারণ সম্পাদক নুরুল আলম সিদ্দিকী, বীর মুক্তিযোদ্ধা মো. আফতাব উদ্দীন, যুব উন্নয়ন কর্মকর্তা ইকবাল হোসেন ভুঁইয়া, উপজেলা কৃষক লীগ আহবায়ক হুমায়ুন কবির মৃদা, উপজেলা সাবেক ছাত্রলীগ সভাপতি হুমায়ুন কবির পাপন, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড মামনুর রশীদ মামুন।
আলোচনা সভার পর স্থানীয় শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। বিকালে দিগেন্দ্র বর্মন ডিগ্রি কলেজ মাঠে স্থানীয় প্রশাসন ও এলাকার সর্বস্তরের লোকজনের মাঝে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
বিশ্বম্ভরপুরে বঙ্গবন্ধু কাবাডি প্রতিযোগিতা
বিশ্বম্ভরপুর থানার আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে উপজেলা প্রেসক্লাব প্রাঙ্গণে বিশ্বম্ভরপুর থানার আয়োজনে কাবাডি প্রতিযোগিতার উদ্বোধনী খেলায় বাদাঘাট (দঃ) ইউনিয়ন বনাম ফতেপুর ইউনিয়ন দল অংশগ্রহণ করে।
উদ্বোধনী খেলা বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ সুরঞ্জিত তালুকদারের সার্বিক তত্ত্বাবধানে উপস্থিত ছিলেন, বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সফর উদ্দিন, উপজেলা নির্বাহি অফিসার সাদি উর রহিম জাদিদ সহ জনপ্রতিনিধি ও সর্বস্তরের ক্রীড়ামোদী দর্শকবৃন্দ।
খেলায় ফতেপুর ইউপি দলকে পরাজিত করে বাদাঘাট দক্ষিণ দল বিজয় অর্জন করে।
জগন্নাথপুর
সকাল সাতটায় জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আযোজনে ও বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উম্মুক্ত এ প্রতিযোগতায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে উপজেলার নারিকেলতলা পয়েন্ট পর্যন্ত এই ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সকাল ১০টায় জগন্নাথপুর উপজেলা পরিষদে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে উপজেলা পরিষদ, জগন্নাথপুর থানা, মুক্তিযোদ্ধা সংসদ, পৌরসভা, আওয়ামী লীগসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষে পুস্পস্তবক অর্পণ করা হয়। পরে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসানের সভাপতিত্বে আলোচন সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, নারী ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার, মুক্তিযোদ্ধা আব্দুল হক, প্রেসক্লাব সভাপতি শংকর রায়, শিক্ষক সাইফুল ইসলাম রিপন, সালেহা পারভেন।
উপজেলা আওয়ামী লীগ
সকালে জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়। পরে শহরে র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। দুপুরে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু মিয়ার পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি প্রবীণ রাজনীতিবিদ সিদ্দিক আহমদ।
অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সিরাজুল হক, আব্দুল কাইয়ুম মশাহিদ. যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান, সুজিত রায়, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, পৌরসভার সাবেক মেয়র মিজানুর রশিদ ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সাবেক র্সাগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম, জয়দ্বীপ সুত্রধর বীরেন্দ্র, প্রচার সম্পাদক হাজী আব্দুল জব্বার, সহ-প্রচার সম্পাদক ফিরোজ আলী, সাংস্কৃতিক সম্পাদক মুজিবুর রহমান, সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল হাসান, আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য আফু মিয়া, পৌর আওয়ামী লীগ সভাপতি ডা. আব্দুল আহাদ. সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভূঁইয়া, উপজেলা শ্রমিক লীগের আহবায়ক নুরুল হক, কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বশির আহমদ, পাটলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনু মোহাম্মদ মতছির, মিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল আহমদ, চিলাউড়া হলিিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল গপুর, রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছদরুল ইসলাম, সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সালেহ আহমদ ছোট মিয়া, সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মনোয়ার আলী, আশারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক আইয়ুব খান, পাইলগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আপ্তাব, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল তাহিদ, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি হাবিবুর রহমান হাবিব, উপজেলা যুবলীগের সহসভাপতি ফজরুল ইসলাম, যুগ্ম সম্পাদক ফারুক আহমদ, সহ সম্পাদক রমজান আলী ছানা, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি প্যানেল মেয়র সাফরোজ ইসলাম, পৌর যুবলীগ নেতা সৈয়দ জিতু মিয়া, উপজেলা ছাত্রলীগ সভাপতি কল্যাণ কান্তি রায় সানী, সাধারণ সম্পাদক শাহ রুহেল, উপজেলা ছাত্রলীগ নেতা আব্দুল মুকিত, পৌর ছাত্রলীগের আহবায়ক মিছবাহ আহমদ, যুগ্ম আহবায়ক কামরান আহমদ, জগন্নাথপুর কলেজ ছাত্রলীগ সভাপতি হাসান আদিল, সাধারণ সম্পাদক তাহা আহমদ প্রমুখ।
দক্ষিণ সুনামগঞ্জ
সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, দক্ষিণ সুনামগঞ্জ থানা। পরে সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা পুরস্কার বিতরণী ও কেক কাটা হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহার শাম্মীর সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার নুরে আলম সিদ্দিকীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাসক নুর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুনন্দা রায়, দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি কাজী মোক্তাদীর হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মো: আতাউর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হেকিম, সাধারণ সম্পাদক আতাউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আবাব মিয়া, আওয়ামীলীগ নেতা তেরাব আলী, জিএম সাজ্জাদুর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা মাসুদ আহমেদ, কৃষি কর্মকর্তা সজীব আল মারুফ, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সুকুমার চন্দ্র দাস, জয়কলস ইউপি চেয়ারম্যান মো. মাসুদ মিয়া, শিমুলবাঁক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান জিতু, জয়কলস উজানীগাঁও রশিদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সচীন্দ্র চন্দ্র সরকার, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নুরুল হক। পরে শেখ মুজিব ঢাকা ম্যারাথন প্রতিযোগিতায় উপস্থিত অতিথিবৃন্দ অংশগ্রহণ করেন।
দক্ষিণ সুনামগঞ্জ আওয়ামী লীগ
বেলা ১১টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন দলটির নেতা-কর্মীরা। পরে একটি র‌্যালি সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক সড়ক প্রদক্ষিণ করে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপির বাসভবন হিজল বাড়িতে (হিজল বাড়ির) আরফান আলী বৈঠকখানায় আলোচনা সভায় মিলিত হয়। দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী আব্দুল হেকিমের সভাপতিত্বে ও সুনামগঞ্জ সদর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তেরাব আলীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান। বিশেষ অতিতির বক্তব্য রাখেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপির একান্ত রাজনৈতিক সচিব হাসনাত হোসেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হাজী তহুর আলী, সহ সভাপতি মাও. আব্দুল কাইয়ূম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নুর হোসেন, জেলা পরিষদের সদস্য জহিরুল ইসলাম, জয়কলস ইউপি চেয়ারম্যান মাসুদ মিয়া, শিমুলবাঁক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান জিতু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল বাছিত সুজন।
ছাতক
সকালে বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করেন মুহিবুর রহমান মানিক এমপিসহ সরকারি প্রতিষ্ঠান এবং রাজনৈতিক ও সামাজিক সংগঠন। পরে সর্ব সাধারনের অংশগ্রহণে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দুপুরে আলোচনা সভা এবং পুরস্কার বিতরণী ও সাস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মুহিবুর রহমান মানিক এমপি। চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুর রহমান। বক্তব্য রাখেন, সুনামগঞ্জের সহকারী পুলিশ সুপার ছাতক সার্কেল বিল্লাল হোসেন, সাবেক অধ্যক্ষ মঈন উদ্দিন আহমদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু শাদাত লাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, প্রধান শিক্ষক মঈনুল হোসেন চৌধুরী, মুক্তিযোদ্ধা কমান্ডার আনোয়ার রহমান তোতা মিয়া, প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশিদ, প্রভাষক ফখর উদ্দিন স্বপন, বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন বুলি, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায়, ইউপি চেয়ারম্যান গয়াছ আহমদ, সাবেক চেয়ারম্যান সুন্দর আলী, আওয়ামীলীগ নেতা আফতাব উদ্দিন, সাধারন সম্পাদক আব্দুল আউয়াল, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি শহিদুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের আহবায়ক তাজাম্মুল হক রিপন, ছাত্রলীগ নেতা মাহবুব আলম প্রমুখ। সভায় স্বাগত বক্তব্য রাখেন, চন্দ্র্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কুতুব উদ্দিন।
এদিকে সকালে ছাতক পৌরসভায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করেন পৌর মেয়র আবুল কালাম চৌধুরী। পরে পৌর কাউন্সিল, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করেন। পুস্পস্তবক অর্পণ শেষে বঙ্গবন্ধু জন্মদিনের ৫০ পাউন্ড ওজনের বিশাল কেক কাটেন মেয়র আবুল কালম চৌধুরী। অনুষ্ঠানে পৌর সচিব খান মোহাম্মদ ফারাবী, পৌরকাউন্সিলর লিয়াকত আলী, ইরাজ মিয়া, ছালেক মিয়া, নাজিমুল হক, রশিদ আহমদ খছরু, পৌর মহিলা কাউন্সিলর তাসলিমা জান্নাত কাকলী, রতœা রানী মালাকার, নূরেছা বেগম, পৌরসভার কল্যানব্রত দাস, টিবলু পাল, সুব্রত হালদার, শিক্ষক মানিক মিয়া লিটু, শিক্ষিকা নাহারিন আক্তার, দিপ্তী রানী নাথ, নিজাম উদ্দিন, স্বপ্না ভট্টাচার্য্য, আলেয়া বেগম, আম্বিয়া বেগম, আয়েশা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।
তাহিরপুর
তাহিরপুর উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, তাহিরপুর উপজেলা আওয়ামীলীগ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে। বেলা ১১টায় উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে জন্ম বার্ষিকীর কেক কাটা শেষে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবুল হোসেন খানের সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকনের সঞ্চানায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সাবেক সভাপতি আব্দুছ ছোবাহান আখঞ্জি, সহ সভাপতি আলী মর্তুজা, সাধারণ সম্পাদক অমল কর, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, আমিনুল ইসলাম, সদর ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন, দপ্তর সম্পাদক রমেন্দ্র নারায়ন বৈশাখ, শ্রমিকলীগ যুগ্ম আহবায়ক মতিউর রহমান, ইসলামী ফাউন্ডেশনের তত্বাবধায়ক আব্দুল হান্নান, দলীয় নেতা নুরুল হক মাস্টার, আইরিন আক্তার, বাবুল মিয়া প্রমুখ। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা দ্বীন ইসলাম।

দোয়ারাবাজার
সকাল ৯ ঘটিকার সময় উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ এবং উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর কেক কেটে জন্মদিন উদযাপন করা হয়। বেলা ১১টায় উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া সুলতানার সভাপতিত্বে এবং সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলাম এর পরিচালনায় আলোচনা সভা প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুর রহিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল খালেক।
বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান ছালেহা বেগম, দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নাজির আলম, উপজেলা প্রকৌশলী দেব তোষ পাল, উপজেলা শিক্ষা অফিসার পঞ্চানন কুমার সানা, মাধ্যমিক শিক্ষা অফিসার আজাদুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আম্বিয়া আহমদ, মৎস্য কর্মকর্তা ভারপ্রাপ্ত তুষার কান্তি ভর্মন, উপজেলা মুক্তিযোদ্ধের সাবেক কমান্ডার শফর আলী,ওয়ারিছ আলী, সেচ্চাসেবকলীগ নেতা মো. ছলিক মিয়া, যুবলীগের যুগ্ম আহবায়ক আবুল মিয়া,উপজেলা মুক্তিযোদ্ধাদের প্রজন্ম কমিটির বশির আহমদ।