বিভিন্ন উপজেলায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন

সু.খবর রিপোর্ট
বিশ্বম্ভরপুরে যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার কেন্দ্রীয় স্মৃতিসৌধে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করা হয়। পুস্পস্তবক অর্পন করেন উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, থানা পুলিশ প্রশাসন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ, মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, বাংলাদেশ আ.লীগ ও অঙ্গ সংগঠন, উপজেলা প্রেসক্লাব, উদীচী শিল্পী গোষ্ঠীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
ছাতক
সকালে সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃিত সম্বলিত ‘চেতনার বাতিঘর’ ম্যুরালে উদ্বোধন শেষে পুস্পস্তবক অর্পন করেন সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক। পরে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামী লীগ, উপজেলা কৃষি অফিস, সমবায় অফিস, কালারুকা ইউনিয়ন আওয়ামী লীগ, ছাতক থানা, গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়ন পরিষদ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, সূর্যের হাসি ক্লিনিক, ছাত্রলীগ, বিডি ক্লিন, স্কাউটসহ বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান চেতনার বাতিঘর ম্যুরাল
এ পুস্পস্তবক অর্পন করে। সকাল ১০টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর কেক কাটেন করেন মুহিবুর রহমান মানিক এমপি। জগন্নাথপুর
সকাল ১০টায় উপজেলা পরিষদের নতুন ভবনে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে মুজিববর্ষের কার্যক্রম শুরু হয়। পরিষদ প্রাঙ্গণে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে উপজেলা পরিষদ, প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, জগন্নাথপুর পৌরসভা, আওয়ামী লীগসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পন করা হয়। পরে জগন্নাথপুরের ইউএনও মাহফুজুল আলম মাসুমের সভাপতিত্বে রাধারমণ মিলনায়তনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগ
সকাল ১০টায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় প্রাঙ্গণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পন করা হয়।
ধর্মপাশা
সকালে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, চিত্রাংকন ও আলোচনা সভা হয়েছে। মঙ্গলবার উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তালেব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন। বক্তব্য দেন ধর্মপাশা সার্কেলের সহকারি পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার, প্রাণিসম্পাদ কর্মকর্তা আব্দুর রহিম মিয়া প্রমুখ।
দক্ষিণ সনামগঞ্জ
উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড,উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন,দক্ষিণ সুনামগঞ্জ থানা,উপজেলা ফায়ার সার্ভিস ও আহসানিয়া মিশন আলাদাভাবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করে। এসময় উপস্থিত ছিলেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহার শাম্মী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, দক্ষিণ সুনামগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি হারুনুর রশীদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হেকিম, সাধারণ সম্পাদক আতাউর রহমান, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আতাউর রহমান।
তাহিরপুর
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী অনুষ্ঠান পৃথকভাবে পালন করেছে উপজেলা আওয়ামী লীগ। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল খানের সভাপতিত্বে¡ দলীয় কার্যালয়ে ও সিনিয়র সহ সভাপতি আলী মর্তূজার সভাপতিত্বে পূর্ববাজারে সভা, পুস্পস্তবক অর্পন ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।
তাহিরপুর উপজেলা প্রশাসনের অয়োজনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন ও জন্মবার্ষিকীর কেক কাটা হয়। তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জী’র সভাপতিত্বে এবং উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল, থানা অফিসার ইনচার্জ মো. আতিকুর রহমান, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবুল হোসেন খান, সাধারণ সম্পাদক অমল কান্তি কর প্রমুখ।
জামালগঞ্জ
সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতির জনক বঙ্গবন্ধুর অস্থায়ী প্রতিকৃতিতে জামালগঞ্জ উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি অফিস জাতির জনকের অস্থায়ী প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে। এছাড়াও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমা-, উপজেলা পুলিশ প্রশাসন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগ, জামালগঞ্জ সরকারি কলেজ, জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়, উপজেলা আওয়ামী লীগ, উপজেলা শ্রমিক লীগ, উপজেলা খেলাঘর আসর, জামালগঞ্জ সাবরেজিস্ট্রার অফিস, কারিতাস বাংলাদেশ, আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র, উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ, উপজেলা সমবায় কার্যালয় বঙ্গবন্ধুর অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে।
দোয়ারাবাজার
দোয়ারাবাজার উপজেলায় উৎসব মুখর পরিবেশে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় দোয়ারাবাজার উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের উদ্যোগে উপজেলা পরিষদের প্রাঙ্গনে স্থাপিত জাতির পিতার প্রতিকৃতিতে ও মুক্তিযুদ্ধা কমপ্লেক্স ভবন প্রাঙ্গনে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি প্রধান শেষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে দিবসের আনুষ্ঠানিকতার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযুদ্ধা ডা.আব্দুর রহিম। উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া সুলতানার সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, উপজেলা , আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল খালেক, উপজেলা মুক্তিযুদ্ধের সাবেক কমান্ডার সফর আলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ছালেহা বেগম, আব্দুল হালিম বীরপ্রতীক, দোহালীয়া ইউনিয়নের মুক্তিযুদ্ধা ফখর উদ্দিন, মাধ্যমিক শিক্ষা অফিসার মেহের উল্লাহ, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. মো.দেলোয়ার হোসেন, শিক্ষা কর্মকর্তা পঞ্চান্নন কুমার সানা, দোয়ারাবাজার থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসেম, এসআই রাকিবুল ইসলাম,সেচ্চাসেবকলীগ নেতা ছালিক মিয়া,মোশাররফ হোসেন, যুবলীগের যুগ্ন আহবায়ক আবুল মিয়া, মিলন কান্তি দে, কৃষকলীগের আহবায়ক শহীদুল ইসলাম, যুগ্ম আহবায়ক বাবুল মিয়া প্রমুখ।
পরে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে কেক কাটেন। এদিন থেকেই শুরু হচ্ছে বহুল আলোচিত ও অপেক্ষাক্ষিত মুজিববর্ষ। আজ থেকে শুরু হয়ে আগামী ২০২১ সালের ২৬ মার্চ পর্যন্ত বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এ বর্ষ উদযাপন করা হবে। দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহন করা হলেও করোনা ভাইরাসের বর্তমান বৈশ্বিক পরিস্থিতির কারণে মুজিব বর্ষের কর্মসূচি পুনর্বিন্যাস করা হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল ৭ টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ। মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে দোয়ারাবাজার সরকারি মডেল হাই স্কুলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের নির্দেশনার আলোকে ১০০ টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া সুলতানা।

দিরাই
দিরাইয়ে কেক কাটা, র‌্যালি, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, আলোচনা সভা, পুরস্কার বিতরণসহ নানা আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। মুজিববর্ষ উপলক্ষ্যে কৃষি জমি বন্দোবস্ত গ্রহীতাদের কবুলিয়ত প্রদান ও জমি আছে ঘর নাই প্রকল্পের আওতায় গৃহ নির্মাণ এর উপকারভোগীদের মাঝে ঘরের চাবি হস্তান্তর করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সফি উল্লাহ, পৌরসভার মেয়র মোশাররফ মিয়া, ওসি কে এম নজরুল, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়, সহসভাপতি অ্যাডভোকেট সোহেল আহমদ, সিরাজ উদ দৌলা তালুকদার, সাংগঠনিক সম্পাদক অভিরাম তালুকদার, ভাইস চেয়ারম্যান মোহন চৌধুরী, সিনিয়র মৎস্য কর্মকর্তা শরিফুল আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নজরুল ইসলাম, সহকারী শিক্ষা কর্মকর্তা তাপস কুমার রায়, প্রেসক্লাব সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন প্রমুখ।