বিভিন্ন উপজেলায় বিএনপির বিপ্লব ও সংহতি দিবস পালন

সু.খবর রিপোর্ট
বিশ^ম্ভরপুরে বিএনপির ৩ গ্রুপে পৃথকভাবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে। সোমবার দুপুরে উপজেলা সদরে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. ছবাব মিয়ার নেতৃত্বে¡ বক্তব্য রাখেন উপজেলা বিএনপি নেতা শফিকুল ইসলাম, রফিকুল ইসলাম, মনিরুজ্জামান আবু, উপজেলা যুব দলের যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম, যুব দল নেতা মুক্তার মিয়া, সুহেল আহমদ, উপজেলা শ্রমিক দল নেতা আ. খালেক, সেচ্ছাসেবক দল নেতা সৈয়দ আহমদ, উপজেলা ছাত্র দল নেতা রেজাউল করিম, সামছুল কবির প্রমুখ।
অপরদিকে দুপুরে আশিকুর রহমান আশিকের নেতৃত্বে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মিছিল ও সমাবেশ করে। সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপি নেতা আ. হেকিম, জাহাঙ্গীর হোসেন, আলমগীর হোসেন, জোনাব আলী, যুবদল নেতা জুনায়েদ আহমদ, সেচ্ছাসেবক দলের জাহাঙ্গীর আলম, আবুল হোসেন, আব্বাস আলী, আনজুমান, ছাত্রদল নেতা গোলাপ রায়হান, খসরুজ্জামান শিমুল, জুনায়েদ আহমদ জুনু, কামরুল হাসান প্রমুখ।
অন্যদিকে বিকালে উপজেলা বিএনপি আহবায়ক অ্যাড. আব্দুল হকের নেতৃত্বে¡ উপজেলা সদরে মিছিল ও সমাবেশ হয়েছে। এতে উপস্থিত ছিলেন বিএনপি নেতা সৈয়দ রমিজ উদ্দিন মাস্টার, রমজান আলী, আব্দুস ছোবান, সুকেশ দেবনাথ, আব্দুল হাকিম, আয়না মিয়া, আব্দুল হাফিজ, ফজলুর রহমান, কবির হোসেন, আবু তালেব, অ্যাড. কামাল হোসেন, জিল্লুর রহমান, মনির হোসেন, আলআমীন, ফজলুল হক ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা আক্তার, ছাত্রদল নেতা আলমগীর, আহমদ তোহা, ফয়সল আহমদ  প্রমুখ।
জামালগঞ্জ
জামালগঞ্জে বিএনপির বিবদমান দুটি গ্রুপ পৃথকভাবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে। দুটি গ্রুপই পৃথকভাবে র‌্যালি ও আলোচনা সভা করেছে। সোমবার সকালে এক পক্ষের র‌্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা সদরের অস্থায়ী কার্যালয়ে উপজেলা আহবায়ক কমিটির ১ম সদস্য আব্দুল মুকিত মাস্টারের সভাপতিত্বে শ্রমিক দল সভাপতি আবুল লেইছের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বিএনপি নেতা মুক্তার হোসেন তালুকদার, মোহাম্মদ আলী, আজাদ হোসেন বাবলু, শাহ মোহাম্মদ শাহজাহান, আখতারুজ্জামান তালুকদার, জয়নাল আবেদীন, নূর মিয়া, ইকবাল হোসেন, মাসুক মিয়া, আজাদ মিয়া, হাসিন মাহমুদ, ইফতেখার হোসেন চৌধুরী, আবু তাহের প্রমুখ।
এদিকে বিকেলে উপজেলা বিএনপির পক্ষ থেকে উপজেলা শিক্ষক সমিতি ভবনে উপজেলা সভাপতি নূরুল হক আফিন্দীর সভাপতিত্বে ও ছাত্রদল নেতা মেহেদী হাসান রোকনের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন-উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মালিক, সাংগঠনিক সম্পাদক ওয়ালী উল্লাহ সরকার, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মিছবাহ উদ্দিন রুমী, উপজেলা উলামা দলের সভাপতি আশিক নূর, উপজেলা ছাত্রদলের সভাপতি গোলাম রব্বানী আফিন্দী, যুবদল নেতা নাজিম উদ্দিন, আলী হোসেন প্রমুখ।
ধর্মপাশা
ধর্মপাশায় বিএনপির একাংশের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত হয়েছে।
সোমবার বিকেলে এই উপলক্ষে পূর্ববাজারস্থ দলীয় কার্যালয়ে আয়োজিত সভায় সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আনফর আলী খান।
কলেজ শাখা ছাত্রদল নেতা আশিক আহমেদ বকুলের পরিচালনায় সভায় বক্তব্য দেন, মধ্যনগর থানা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল হামিদ, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম হাদিস, সদস্য আ. সালাম, রোকনোজ্জামান, সোহেল তাজ, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সোহাগ মিয়া, ছাত্রদল নেতা ফারুক আহমেদ, সারোয়ার হোসেন, হাফিজ উদ্দিন, শাহ আলম প্রিন্স, কলেজ শাখা ছাত্রদল নেতা আব্দুর রহমান, রাজু আহমেদ, শরীফ, তানবির আহমেদ প্রমুখ।
দ.সুনামগঞ্জ
দক্ষিণ সুনামগঞ্জে বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে উপজেলা বিএনপি। সোমবার বিকাল ৪টায় উপজেলার পাগলা বাজারে এ উপলক্ষে মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলা বিএনপির সাংগঠনিক স¤পাদক আবুল কাশেমের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি ফারুক আহমদ।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি রওশন খান সাগর, সহ-সভাপতি আবদাল মিয়া (মেম্বার), আরাফাত আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, উপজেলা বিএনপি নেতা আসাদুজ্জামান আসাদ, সলিব নুর বাচ্চু, রাহেল আহমদ, নুর মিয়া, শহিবুর রহমান, শাহীন মিয়া, শফিকুল ইসলাম, খলিলুর রহমান, নূর উদ্দিন, আসকির আলী, তোফায়েল আহমদ, ফখরুদ্দিন কনুশাহ, নূরুল ইসলাম, জয়নাল আবেদীন, তফজ্জুল হোসেন, দিদার চৌধুরী, সিতু মিয়া, মুহিবুর রহমান, মশাহিদ আহমদ, আব্দুর রউফ, উপজেলা যুবদল নেতা ফরিদ গাজী, জিয়াউর রহমান, আমীর হোসেন, আঙ্গুর মিয়া, রুহুল আমীন, সোহেল আহমদ, আমজদ আলী, উপজেলা ছাত্রদল নেতা হুমায়ূন কবীর, লিটন আহমদ, জাফর আহমদ, নাছির আহমদ, মানছুর আহমদ, শ্যামল চৌধুরী ও শিবলু মিয়া প্রমুখ।
জগন্নাথপুর
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সোমবার বিকেলে জগন্নাথপুর উপজেলা বিএনপির আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জগন্নাথপুর সুনামগঞ্জ রোডে উপজেলা বিএনপির সভাপতি আবু হোরায়রা ছাদ মাষ্টারের সভাপতিত্বে ও নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. কবির আহমেদ’র পরিচালনায় অনুষ্ঠিত হয়। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ছাত্রদল নেতা আল আমীন ইসলাম।
বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহ সভাপতি অ্যাড. মল্লিক মঈন উদ্দিন সোহেল, উপজেলা বিএনপি নেতা এম এ মুকিত, রফিকুল ইসলাম খসরু, পৌর বিএনপি সাবেক সাধারণ সম্পাদক উপজেলা বিএনপি নেতা অ্যাড. জিয়াউর রহিম শাহিন, পৌর বিএনপির সাবেক সভাপতি আহমদ মিয়া, উপজেলা বিএনপি নেতা ও মিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এম এ নুর, উপজেলা বিএনপির নেতা ও সৈয়দপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ মোসাব্বির, উপজেলা বিএনপি নেতা মিরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আখলুল করিম, উপজেলা বিএনপি নেতা জামাল উদ্দিন,শামসুল ইসলাম রানা.মো. দিলু মিয়া, কলকলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. কামরুজ্জামান, সাধারণ সম্পাদক আব্দুস ছোবহান, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক ডা. রাজা মিয়া, ইউনিয়ন বিএনপি নেতা ইলিয়াছ মিয়া, সৈয়দ পুর ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ দুলা মিয়া, ইউনিয়ন বিএনপি নেতা খায়রুল ইসলাম, আশারকান্দি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফকরুল ইসলাম খান, ইউনিয়ন বিএনপি নেতা লেবু মিয়া, পাইলগাও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ জুবায়ের আহমদ.পাটলী ইউনিয়ন বিএনপি নেতা শিপন মিয়া, রানীগঞ্জ ইউনিয়ন বিএনপি নেতা জামাল উদ্দিন.উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আবুল হাশিম ডালিম, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক লিটন মিয়া, উপজেলা যুবদল নেতা কলকলিয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম লেবু,পাটলি ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রাসেল বক্স, মিরপুর ইউনিয়ন যুবদল নেতা আকিকুর রহমান অপু, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন যুবদল নেতা আব্দুল গফফার, আশারকান্দি ইউনিয়ন যুবদল নেতা আব্দুল মালেক, পাইলগাও ইউনিয়ন যুবদল নেতা আলিম উদ্দিন. হাফিজুর রহমান, সিরাজুল ইসলাম, পৌর যুবদল নেতা রিপন মিয়া. উপজেলা ছাত্রদল নেতা জুবেদ আলী লখন, নাসিম আহমদ রুহেল, রাহিন তালুকদার, এম এ বশির, সেকুল ইসলাম আসকা, পৌর ছাত্রদল নেতা নুরুল আমীন, জাকির হোসেন জাকির, উপজেলা ছাত্রদল নেতা নুমান আহমদ, আল আমীন ইসলাম, রাজু আহমদ, জিবন মাহমুদ, ইমামুল মিয়া, মামুন মিয়া, জুনেদ মিয়া, সোজেল খান, মিফতা খান, শিপন মিয়া, পারভেজ তালুকদার, তানবির আহমদ, তামিম মিয়া. সুমন আহমদ. কাদির মিয়া, রুকন মিয়া, কলেজ ছাত্রদল নেতা সৈয়দ কিবরিয়া, জাকারিয়া আহমদ, রাহি রেদুয়ান, মোজাম্মেল মিয়া. ইমন মিয়া, পৌর ছাত্রদল নেতা জুনেদ আহমদ, গুলজার মিয়া, রিপন মিয়া.আকমল মিয়া.তারেক মিয়া প্রমুখ পরে উপজেলা বিএনপি যুবদল ছাত্রদলের পক্ষ থেকে উপজেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি সাধারণ সম্পাদক কে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন।