বিভিন্ন উপজেলায় বিশ্ব জনসংখ্যা দিবস পালন

সু.খবর রিপোর্ট
দিরাইয়ে উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের উদ্যোগে এনজিও সংস্থা কেয়ার বাংলাদেশ, সীমান্তিক ও সানক্রেটে’র সহযোগিতায় র‌্যালি আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয়েছে। সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে র‌্যালি পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের গণমিলনায়তন হলে এসে শেষ হয়।
মেডিকেল অফিসার ডা. বিবেকানন্দ তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাপ মিয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাসিবুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেলোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. অভিরাম তালুকদার, ইউপি চেয়ারম্যান রেজয়ান খান।
দক্ষিণ সুনামগঞ্জ
১১টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদ চত্বর     থেকে একটি র‌্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আলমগীর কবির। বক্তব্য রাখেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. একেএম মফিজুল ইসলাম, দক্ষিণ সুনামগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরী, উপজেলা মেডিকেল অফিসার ডা. চৌধুরী শাখাওয়াত জাহান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি হাজী আব্দুল হেকিম, সহ সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. মাসুদ মিয়া, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাব সভাপতি কাজী এম জমিরুল ইসলাম মমতাজ, প.প ইউপি পরিদর্শিকা গোলশান আরা, সবিতা বনিক, এনজিও প্রতিনিধি রিনঞ্জুয়ারা বেগম, জাহিদুল ইসলাম সিদ্দিকী, ভূপতি রঞ্জন দাস প্রমুখ। সভায় স্বাগত বক্তব্য রাখেন, এইউএফও শামীম চন্দ্র তালুকদার।
দোয়ারাবাজার
মঙ্গলবার সকালে উপজেলা সদর হাসপাতাল থেকে র‌্যালি বের হয়ে সদরের গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়ার সভাপতিত্বে ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রিপন চন্দ্র দাসের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী বীরপ্রতীক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মেডিকেল অফিসার ডা. মো.আব্দুল কাদির, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মেহের উল্লাহ, দোয়ারাবাজার ডিগ্রী কলেজের অধ্যক্ষ একরামুল হক, মুহিবুর রহমান মানিক বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদ উদ্দিন আহমদ, কেয়ার বাংলাদেশের উপজেলা ম্যানেজার হাছিনা সমাজদার, সুর্যের হাসি ক্লিনিকের উপজেলা ম্যানেজার তাপস কুমার দাস, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো.নুরুল ইসলাম, মেরী স্টোপসের সিলেট অফিসের সার্জন মনীষ কুমার পন্ডিত, সহকারী সার্জন মো.সুলায়মান, মোস্তফা কামাল প্রমুখ।
বিশ্বম্ভরপুর
বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র‌্যালি শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
উপজেলা পঃপঃ কর্মকর্তা মোঃ আব্দুর রহমানের সভাপতিত্বে ও সীমান্তিক নতুন দিন প্রকল্পের ফিল্ড সুপারভাইজার মোঃ সামছুল আলমের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ হারুনুর রশিদ।
এছাড়াও আরো বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. তানিয়া সুলতানা, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সুলেমান তালুকদার, স্বাস্থ্য বিভাগের মেডিক্যাল অফিসার ডা. ওমর ফারুক, পলাশ ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল কাইয়ূম, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, কেয়ার নিউট্রেশন এ্যাড দ্যা সেন্টার প্রকল্পের দেওয়ান ইসতিয়াকুল হক।
জগন্নাথপুর
মঙ্গলবার উপজেলা প্রশাসনের উদ্যোগে বেলা ১১টায় পৌরশহরে র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। র‌্যালিটি উপজেলা পরিষদের সামনে থেকে বের হয়ে আবদুস সামাদ আজাদ অডিটরিয়ামে সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম বিল্লাহ’র সভাপতিত্বে ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. একরামুল হকের পরিচালনায় সভায় বক্তব্য  রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সামস উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায় প্রমুখ।