বিভিন্ন উপজেলায় ভূমিহীন ও গৃহহীনদের মাঝে ঘর হস্তান্তর

সু.খবর রিপোর্ট
চেহারায় বয়সের ছাপ স্পষ্ট। জীবনের ঘানি টানতে টানতে পরিশ্রান্ত কামালপুর গ্রামের বিধবা জয়দুর্গা রানী বৈষ্ণব। পাঁচজন সন্তানের চার ছেলের একজনও আর তার সাথে নেই। একমাত্র মেয়েটিকে বিয়ে দিয়েছিলেন। সে ঢাকা গার্মেন্টেসে চাকরি করে। আর জয়দুর্গা রানী বৈষ্ণব মানুষের বাড়িতে কাজ করেন কোন রকমে দিন কাটান।
তিনি বলেন, আমি চার ছেলের জন্ম দিয়েছি। সকলেই যার যার পরিবার নিয়ে ব্যস্ত। ওরা নিজেরাই চলতে পারে না আমাকে দেখবে কিভাবে ? ঘর পেয়ে চোখে মুখে প্রশান্তি ছিল জয়দুর্গা রানী বৈষ্ণবের।
সরকারি ঘর সমজে নিতে আসা কুলঞ্জ ইউনিয়নের জমিলা খাতুন বলেন, পরিবার পরিজন নিয়ে খুব বিপদে ছিলাম। মাথা গোঁজার ঠাঁই ছিল না। পাকা ঘরটিতে নিশ্চিন্তে থাকতে পারবো এখন।
বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়ালি আশ্রায়ন-২ প্রকল্পের তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপে দিরাইয়ে আরও ২৩টি পরিবারকে ঘরের দলিল ও চাবি হস্তান্তর করেন।এ নিয়ে দিরাইয়ে ৬২১টি গৃহহীন ও ভূমিহীন পরিবার নিজস্ব আবাসস্থল পেল।
দিরাই উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে অস্থায়ী মঞ্চ থেকে ২৩টি পরিবারকে ঘর বুঝিয়ে দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন দিরাই উপজেলা চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর রহমান মামুন, পৌরসভা মেয়র বিশ্বজিৎ রায় বিশ্ব, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাড. সোহেল মিয়া, সহ সভাপতি সিরাজউদ্দোলা তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এড. অভিরাম তালুকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান মোহন চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাড. রিপা সিনহা প্রমুখ।


বিশ্বম্ভরপুর
বিশ্বম্ভরপুরে ৬০টি ভূমি ও গৃহহীন পরিবারকে ভূমির দলিল ও গৃহ প্রদান করা হয়। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ভূমিহীন পরিবারের মধ্যে আনুষ্ঠানিক ভাবে এই ভূমি ও গৃহ হস্থান্তর করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. সাদি উর রহিম জাদিদ’র সভাপতিত্বে এবং উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আসমা বিনতে রফিক’র সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তাজ্জদ খান, উপজেলা আ. লীগ সভাপতি বেনজির আহমদ মানিক, ধনপুর ইউপি চেয়ারম্যান মো. মিলন মিয়া, উপকার ভোগীদের পক্ষে আব্দুস ছাত্তার ও দিলারা বেগম।
ছাতক
ছাতক উপজেলার অর্ধশতাধিক উপকারভোগীদের মাঝে জমি ও গৃহ হস্থান্তর করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রজেক্টরের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জমি ও গৃহায়ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার এবং উপজেলার ৫২ পরিবারের মাঝে জমি ও গৃহ হস্থান্তর করেন প্রধান অতিথি সিলেট বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার জাকারিয়া। উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমানের সভাপতিত্বে ও ইউআরসি ইন্সট্রাকটর মোস্তফা আহসান হাবিবের পরিচালনায় অনুষ্ঠিত জমি ও গৃহ হস্থান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত বিভাগীয় কমিশনার জাকারিয়া বলেন, এদেশের কোন মানুষ ভূমিহীন ও গৃহহীন থাকবে না। এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি সাহসী এবং যুগান্তকারী পদক্ষেপ। ইতিমধ্যেই জমি ও গৃহায়ন প্রকল্পের ৩য় পর্যায়ের ২য় ধাপের কার্যক্রম চলমান রয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছাতক উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) ইসলাম উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশীদ প্রমুখ। এসময় উপজেলা প্রকৌশলী আফছর আহমদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কেএম মাহবুব রহমান, ইউপি চেয়ারম্যান দেওয়ান পীর আব্দুল খালিক রাজা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আনোয়ার রহমান তোতা মিয়া, এস আই আরিফ সহ সরকারী কর্মকর্তা-কর্মচারী ও উপকারভোগী লোকজন উপস্থিত ছিলেন।
দোয়ারাবাজার
দোয়ারাবাজার উপজেলা পরিষদের হলরুমে আনুষ্ঠানিক ভাবে উপজেলার ৯০ পরিবারের মাঝে ঘর ও জমি হস্তান্তর করা হয়। সারাদেশের ন্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে একযোগে ঘর ও জমি হস্তান্তর অনুষ্ঠানের উদ্বোধন করেন। দোয়ারাবাজার উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলামের পরিচালনায় ঘর ও জমি হস্তান্তর অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছালেহা বেগম, দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা প্রিয়াংকা,

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদ, দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবদুলাল ধর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আব্দুল খালেক, সুরমা ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুল হালিম বীরপ্রতীক, বাংলাবাজার ইউপি চেয়ারম্যান শেখ আবুল হোসেন, বোগলাবাজার ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মিলন খান, লক্ষীপুর ইউপি চেয়ারম্যান জহিরুল ইসলাম, দোয়ারাবাজার সদর ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ, নরসিংপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুদ্দিন আহমদ, মান্নারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.আফিজ আলী,সাবেক মুক্তিযুদ্ধা কমান্ডার সফর আলী, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, আব্বাস আলী,উস্তার আলী,মো.তাজুল ইসলাম,লালা মিয়া প্রমুখ।