বিভিন্ন উপজেলায় মুজিব বর্ষের ক্ষণগণনা অনুষ্ঠান

সু.খবর রিপোর্ট
জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর ক্ষনগণনা অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
শুক্রবার বিকেলে জগন্নাথপুর উপজেলা পরিষদ চত্বরে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহ্ফুজুল আলম এর সভাপতিত্বে ও শিক্ষক সাইফুল ইসলামের পরিচালনাশ সভায় বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ সহ সভাপতি সিদ্দিক আহমদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আকমল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) মাহমুদুল হাসান চৌধুরী, জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি ইয়াসির আরাফাত, জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি আবদুল কাইয়ুম, সাধারণ সম্পাদক রেজাউল করিম, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাফরোজ ইসলাম প্রমুখ।
জগন্নাথপুর আ.লীগ
জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিকেলে জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিমের পরিচালনায় সভায় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগ সহ সভাপতি সিদ্দিক আহমদ, উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি আবদুল কাইয়ুম, যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান, প্রচার সম্পাদক আব্দুল জব্বার, পৌর আওয়ামী লীগ সভাপতি আবদুল আহাদ, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভূইয়া, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাফরোজ ইসলাম প্রমুখ।
শাল্লা
সকাল ১০টায় শাল্লা উপজেলায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের ব্যানারে একটি র‌্যালি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আওয়ামী লীগের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি অলিউল হকের সভাপতিত্বে ও যুবলীগ নেতা অজয় তালুকদারের সঞ্চালনায় সভায় ব্ক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপজেলা পরিষদ চেয়ারম্যান আল আমিন চৌধুরী, সহ সভাপতি আব্দুস সাত্তার, সাংগঠনিক সম্পাদক আবুল লেইছ চৌধুরী, আওয়ামী লীগ নেতা বিধু ভুষন রায়, ভাইস চেয়ারম্যান দিপু রঞ্জন দাস, সাবেক ভাইস চেয়ারম্যান রান্টু লাল দাস, সাবেক কৃষকলীগ সভাপতি কাজল বরণ চৌধুরী, প্রচার সম্পদক নওশের মনির, সেচ্চাসেবক লীগ সভাপতি বিশ্বজিৎ চৌধুরী নান্টু,সাবেক যুবলীগ সভাপতি তকবির হোসেন, আটগাঁও ইউপি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মামুন আল কাউসার, যুবলীগ নেতা ফেনী ভুষন সরকার, ছাত্রলীগ আহবায়ক পলাশ চৌধুরী, যুগ্ম আহবায়ক সন্দিপন সরকার প্রমুখ।
বিশ্বম্ভরপুর
বিশ্বম্ভরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ও জন্মশতবার্ষিকী পালন উপলক্ষে প্রধানমন্ত্রী কর্তৃক ক্ষণগণনা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হয়।
অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ সংগঠন, উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, গণমাধ্যমকর্মী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র-ছাত্রী, সুশীল সমাজের লোকজন তা উপভোগ করেন। এর পর মনোজ্ঞ এক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
এরআগে দুপুরে বিশ্বম্ভরপুর উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে সভা অনুষ্ঠিত হয়। উপজেলা অডিটোরিয়ামে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বেনজীর আহমেদ মানিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল আলম সিদ্দিকীর পরিচালনায় সভায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
তাহিরপুর
বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র ্যালি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে আলোচনা সভায় মিলিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যনার্জীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল।
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলামের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান রিয়াজ উদ্দিন খন্দকার লিটন, মহিলা ভাইস খালেদা বেগম, তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আতিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুছ ছোবাহান আখঞ্জি, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন খান, সহ সভাপতি আলী মতুজা, নুরুল আমিন, সাধারণ সম্পাদক অমল কান্তি কর, সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন পলাশ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অনুপম রায়, আওয়ামী লীগ নেতা ও সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বোরহান উদ্দিন, সাবেক চেয়ারম্যান আব্দুল জলিল তালুকদার, তথ্য আপা কর্মকর্তা সাবিনা ইয়াসমিন, পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক পিযুষ পুরকায়স্থ টিটু প্রমুখ।
দোয়ারাবাজার
দোয়ারাবাজার উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত কাউন্টডাউন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ডা. আব্দুর রহিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া সুলতানা, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক ফরিদ আহমদ তারেক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার সফর আলী, আব্দুল মজিদ বীরপ্রতীক, মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, মনফর আলী, আব্বাস আলী, তাজুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মেহের উল্লাহ, নির্বাচন অফিসার হাফিজুর রহমান, সমাজসেবা অফিসার কামরুল ইসলাম, ইউনিয়ন সহকারী ভূমি অফিসার মো. নুরআলী।
ছাতক
ছাতকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিকেলে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাজ্ঞাপন করা হয়। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আওয়ামীলীগ নেতা চাঁন মিয়া চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ও সাবেক পৌর মেয়র আব্দুল ওয়াহিদ মজনু, গয়াছ আহমদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু শাদাত লাহিন। বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান আওলাদ হোসেন মাস্টার, বিল্লাল আহমদ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক আফজাল হোসেন, ভাতগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি দবিরুল ইসলাম, দক্ষিন খরমা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল খালিক, জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি বাবুল রায়, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক কৃপেশ চন্দ, যুবলীগ নেতা হাবিবুর রহমান, ছাত্রলীগের ওবায়দুল হক প্রমুখ।

দিরাই
বিকাল ৩ টা থেকে বেলা ৫ টা পর্যন্ত উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণিপেশার লোকজন প্রধানমন্ত্রী কর্তৃক মুজিব বর্ষের ক্ষণগণনা উদ্বোধনী অনুষ্ঠান স্যাটেলাইটের মাধ্যমে সরাসরি সম্প্রচার উপভোগ করেন।
উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা পরিষদের সহযোগিতায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার মো. সফি উল্লাহ, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আলতাব উদ্দিন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আতাউর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়, সহসভাপতি সিরাজ উদ দৌলা তালুকদার, সোহেল আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমার এওর মিয়া, প্রেসক্লাব সভাপতি হাবিবুর রহমান তালুকদার, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার, ওসি কেএম নজরুল, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর ইকবাল, উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সব্যসাচী দাস, উপজেলা যুবলীগ সভাপতি রঞ্জন রায়, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহন চৌধুরী, রিপা সিনহা, ইউপি চেয়ারম্যান শিবলী আহমেদ বেগ, এহসান চৌধুরী, প্রেসক্লাব সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন, কোষাধ্যক্ষ প্রশান্ত সাগর দাস, অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোশাহিদ আহমদ প্রমুখ।
সন্ধ্যায় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহফুজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন স্থানীয় শিল্পীবৃন্দ।