সু.খবর রিপোর্ট
বিশ্বম্ভরপুরে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ হারুনুর রশিদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জসিম উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান সোলেমান তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা আক্তার, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, কর্মচারী সহ বিভিন্ন স্তরের লোকজন অংশ গ্রহন করেন। পরে স্বাস্থ্য বিভাগ মিলনায়তনে স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ এর সভাপতিত্বে ও ব্র্যাক স্বাস্থ্য কর্মসুচীর উপজেলা ম্যানেজার পিনাকি সরকারের পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
তাহিরপুর
তাহিরপুরে বিশ্ব যক্ষা দিবসের র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে মিলিত হয়। এসময় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইকবাল হোসেন। এছাড়াও বক্তব্য রাখেন মেডিকেল অফিসার মির্জা রিয়াদ হাসান, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার বাবুল চন্দ্র দেব, ব্র্যাক ম্যানাজার(স্বাস্থ্য)পনূয়েল পান্থা, শরিফুল ইসলাম প্রমুখ।
জামালগঞ্জ
একটি বনাঢ্য র্যালি বের হয়ে জামালগঞ্জের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মনিসর চৌধুরী। ব্র্যাকের সুমন পালের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাফিজা আক্তার দিপু। বিশেষ অতিথি ছিলেন পরিবার পরিকল্পনা কর্মকর্তা জিল্লুর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ব্র্যাকের ম্যানেজার সাজিদুল ইসলাম প্রমুখ।
- তনু হত্যার বিচারের দাবিতে ছাত্রদের মোমবাতি প্রজ্জ্ব¡লন
- ধর্মপাশায় মরহুম আব্দুল হেকিম চৌধুরীর স্মরণসভা


