বিভিন্ন উপজেলায় শান্তি র‌্যালি ও সভা

সু.খবর রিপোর্ট
তাহিরপুরে যুবলীগের উদ্যোগে শান্তি র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় শান্তি সম্প্রীতি বজায় রাখার লক্ষে র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের এসে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা যুবলীগের আহ্বায়ক হাফিজ উদ্দিন, তাহিরপুর সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি সাজিদ মিয়া, বালিজুরী ইউনিয়ন যুবলীগের সভাপতি জিয়া উদ্দিন, তাহিরপুর সদর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আবু সামা, সাংগঠনিক সম্পাদক অনির্বান দাস, উপজেলা ছাত্রলীগ সভাপতি আবুল বাশার, যুবলীগ নেতা মিল্লাদ হোসেন, সৈকত হাসান, এমাদ হোসেন জয়, দ্বীন ইসলাম প্রমুখ।
শান্তিগঞ্জ
শান্তিগঞ্জে আলেম-ওলামা এবং ধর্মীয় নেতাদের সঙ্গে শান্তি-সম্প্রীতি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় শান্তিগঞ্জ উপজেলা অফিসার্স ক্লাবে শান্তিগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আনোয়ার উজ জামান।
সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফারুক আহমদ, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, সহকারী কমিশনার (ভূমি) সকিনা আক্তার, থানার ওসি কাজী মোক্তাদির হোসেন, পাথারিয়া ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ আমিন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি জ্যোতি ভূষণ তালুকদার ঝন্টু, সাধারণ সম্পাদক সুরঞ্জিত চৌধুরী টপ্পা, উপজেলা ইসলামিক ফাউ-েশনের এমসি মিজানুর রহমান, বড়মোহা মাদ্রাসার মুহতামিম মাওলানা মুশতাক আহমদ, মাওলানা জামাল উদ্দিন ও মাওলানা আব্দুল হাই।
এসময় উপস্থিত ছিলেন মাওলানা হাবিবুর রহমান, মাওলানা বিলাল আহমেদ, মাওলানা রমজান হোসাইন, মুফতি শামছুল ইসলাম, মাওলানা মুস্তাহির আহমদ ফারুক, মাওলানা রুহুল আমিন, মাওলানা কামাল উদ্দিন, মাওলানা জাহাঙ্গীর খান, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নুরুল হক, সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ, অর্থ সম্পাদক সোহেল তালুকদার, সদস্য মো. জামিউল ইসলাম তুরান, ছায়াদ হোসেন সবুজ প্রমুখ।
সভায় উপস্থিত নেতৃবৃন্দরা বলেন, কুমিল্লার ঘটনায় যেই জড়িত হোক তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক।
ধর্মপাশা
ধর্মপাশায় সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল ৫টায় ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। মঙ্গলবার বিকেল ৫টার দিকে স্থানীয় আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে এ উপলক্ষে শোভাযাত্রা শুরু হয়ে বঙ্গবন্ধু চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সম্প্রীতি সমাবেশে বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. ফেরদৌসুর রহমান, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক তাজ উদ্দিন আহমেদ, উপজেলা শ্রমিক লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সেলিম তালুকদার। এছাড়াও অন্যান্যের মাঝে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিশ্বম্ভরপুর
‘অসাম্প্রদায়িক বাংলাদেশ, সাম্প্রদায়িকতা নিরুদ্দেশ, শান্তি-সম্প্রীতি বজায় থাক, উশৃংঙ্খলতা নিপাত যাক’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বম্ভরপুর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে শান্তি র‌্যালি ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকালে র‌্যালি শেষে উপজেলা জয় বাংলা চত্বরে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি বেনজির আহমদ মানিক, সাধারণ সম্পাদক নুরুল আলম সিদ্দিকী প্রমুখ।
বিশ্বম্ভরপুরে সভা
বিশ্বম্ভরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে আলেম-ওলামাগণ এবং সনাতন ধর্মীয় নেতৃবৃন্দের সাথে শান্তি-সম্প্রীতি বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সাদি উর রহিম জাদিদ।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ মো. ইকবাল হোসেন, ইসলামী ফাউন্ডেশনের প্রধান কেয়ারটেকার মাও. ফজলুল হক, উপজেলা পরিষদ মসজিদের ইমাম মাও. আব্দুল আজিজ, বাঘবেড় মাদ্রাসার সাবেক মহতামিম মাও. রেজ্উাল করিম, মাও. সেলিম আহমদ, মাও. শহিদুল ইসলাম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি বিধু ভূষন দাশ, সাধারণ সম্পাদক স্বপন কুমার বর্মন, রাকেশ হাজং প্রমুখ।