বিভিন্ন উপজেলায় শিক্ষা বিভাগের বৃক্ষরোপণ

সু.খবর রিপোর্ট
বিশাল মাটিয়ান হাওরের উত্তর-পূর্ব প্রান্তে তাহিরপুর উপজেলার জামলাবাজ সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়ের চারপাশ হাওরের পানিতে ডুবে আছে।
কিন্তু রবিবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায় বিদ্যালয়টির সামনে যে সামান্য খোলা মাঠ রয়েছে তাতেই ছাত্রছাত্রী, শিক্ষক ও অভিভাবকরা ব্যাপক উৎসাহ নিয়ে বিভিন্ন ধরনের গাছের চারা রোপণ করেছেন।
তারা বিদ্যালয়ে বনজ, ফলজ ও ঔষধি জাতের ১০টি গাছের চারা রোপণ করেন। টাঙ্গুয়ার হাওরপাড়ে অবস্থিত জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বালিজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়, শনির হাওরপাড়ে অবস্থিত মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বাদাঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একইভাবে উৎসাহের মধ্যে দিয়ে গাছ রোপণ চলছে।
উপজেলা শিক্ষা কর্মকর্তা আতাউর রহমান বলেন, ব্যাপক উৎসাহের মধ্যে দিয়ে তাহিরপুর উপজেলার সবগুলো সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সফলভাবে বৃক্ষরোপণ কর্মসুচী সফল করা হয়েছে।    
দিরাই
রবিবার উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের প্রাঙ্গণে বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাপ মিয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এসএম আবদুল হালিম, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুর রাজ্জাক, তাপস কুমার রায় ও রতন কুমার পাল। উপজেলার ১৬০টি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় সহ¯্রাধিক গাছের চারা রোপণের মধ্য দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
ধর্মপাশা
রোববার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত উপজেলার ১৯১টি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ৮৩১টি ফলদ ও বনজ বৃক্ষরোপন করা হয়। উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপন কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মোতালিব খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন খন্দকার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা  রোকেয়া আক্তার খাতুন, সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিজয় সরকার, আব্দুল করিম প্রমূখ।
দোয়ারাবাজার
দোয়ারাবাজার উপজেলার ১০৩ টি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপন কর্মসূচি পালিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী বীর প্রতীক, উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়া, উপজেলা শিক্ষা অফিসার এ কে এম ফজলুল হক, সহকারী শিক্ষা অফিসার আবু রায়হান, সমুজ আলী স্কুল ও কলেজের অধ্যক্ষ সলিলেন্দু কুমার তালুকদার, দোয়ারাবাজার মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক, বরকত নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আশিক মিয়া, সহ সভাপতি আবজাল হোসেন, প্রধান শিক্ষক সামছুন নাহার লাকি, সহকারী শিক্ষক হাসিনা বেগম, সুলতানা বেগম প্রমুখ।   
দক্ষিণ সুনামগঞ্জ
রোববার দুপুর ১২টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে ফলজ ও বনজ বৃক্ষরোপণ করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. বজলুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি শিক্ষা অফিসার মো. আব্দুল বারেক, বিশ^জিৎ সাহা, রনসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানিক লাল চক্রবর্তী,রথপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশীষ কুমার চক্রবর্তী,শিক্ষা অফিসের উচ্চমান সহকারি নিত্য গোপাল দাস, হিসাব সহকারি নজরুল ইসলাম,দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাব সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ,অর্থ সম্পাদক সোহেল তালুকদার প্রমুখ।
পরে একযোগে উপজেলা রনসী সরকারি প্রাথমিক বিদ্যালয়, সদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রথপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ মোট ৯৭ টি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করা হয়।
এদিকে উপজেলার সদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ করা হয়েছে। রবিবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন- বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রুমা চক্রবর্তী, সহকারি শিক্ষিকা অতশী পুরকায়স্থ, কুমকুম পুরকায়স্থ, উম্মে কুলসুম রাবেয়া আক্তার, পান্না রাণী মৈত্র, তানজিনা বেগম রুজি, সহকারি শিক্ষক ফয়জুল হক, রিন্টু কুমার দাশ প্রমুখ।