বিভিন্ন উপজেলা ও সংগঠনের মানবাধিকার দিবস পালন

সু.খবর রিপোর্ট
জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে মানবাধিকার দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা সম্মেলন কক্ষে সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, নারী ভাইস চেয়ারম্যান ফারজানা বেগম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা খালেদ সাইফুল্লাব প্রমুখ।
ধর্মপাশা
ধর্মপাশায় বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে র‌্যালি বের হয়ে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আবার উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। র‌্যালি শেষে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ওবায়দুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মো, নাজমুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা আবুল কালাম ফরাজী, সেলবরষ ইউপি চেয়ারম্যান নূর হোসেন প্রমুখ।
বিশ্বম্ভরপুর
বিশ্বম্ভরপুরে আন্তর্জাতিক মানবাধিকার দিবস ২০১৯ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী অফিসার সমীর বিশ্বাসের নেতৃত্বে র‌্যালি বের হয়।
এরপর উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহি অফিসার সমীর বিশ্বাসের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সরোয়ার আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিকুল ইসলাম, পপ কর্মকর্তা আব্দুর রহমান, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, সাধারণ সম্পাদক সালেহ আহমদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ।
অধিকার
অধিকার সুনামগঞ্জ শাখার উদ্যোগে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয়েছে। পৌর বিপণির ২য় তলায় একটি কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সুনামগঞ্জ ইউনিটির ফোকাল পারসন মুহাম্মদ আমিনুল হক, শিক্ষক মহরম আলী। এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক পীর জুবায়ের আহমদ, মিজানুর রহমান রুমান, হৃদয় হোসেন রাজ, কলেজ শিক্ষার্থী রিত্তিক রায়হান, জুনেদ আহমদ, বাদশা মিয়া প্রমুখ।