বিভিন্ন উপজেলা ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন ও মাতৃদুগ্ধ দিবস পালিত

সু.খবর রিপোর্ট
দিরাইয়ে জাতীয় ভিটামিন ‘এ’প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে অবহিতকরণ ও পরিকল্পনা সভা মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে স্বাস্থ্য কমপ্লেক্সের প্রশিক্ষণ ভবনে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: হাসিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইউএনও তৌহিদুজ্জামান পাভেল। আলোচনায় অংশ নেন সহকারী মেডিকেল অফিসার ডা: সুমন রায় চৌধুরী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এসএম আবদুল হালিম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সামসুদ্দীন খান,্ প্রেসক্লাব সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক আবু হানিফ চৌধুরী, সদস্য ইমরান হোসাইন, এস আই কাজল      দেব, এনজিও কর্মী আনিসুর রহমান, হাফিজ ইদ্রিস আহমদ প্রমুখ। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: হাসিবুর রহমান জানান, উপজেলার নয়টি ইউনিয়ন ও পৌরসভায় ৪১ হাজার শিশুকে ২২৮টি কেন্দ্রে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে, একটি শিশুও যাতে বাদ না পড়ে এ লক্ষ্যে সকলকে আন্তরিক ভাবে কাজ করতে হবে।
জামালগঞ্জ
জামালগঞ্জ ও বিশ্বম্ভরপুরে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মনিসর চৌধুরির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল হাসেম, বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার নূরুল আলম ভূইয়া, মেডিকেল অফিসার ডা. নিলাক্ষী শেখর তালুকদার, ডা. প্রিয়াংকা পাল চৌধুরী।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংবাদিক  আ. আহাদ, শৈলেন দেবনাথ, সিনিয়র স্টাফ নিলীপ্তা, স্বাস্থ্যকর্মী যতীন্দ্র কুমার দাস, বাসন্তী তালুকদার, মনজু চৌধুরী প্রমুখ।
ডা. মনিসর চৌধুরির সভাপতিত্বে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় বক্তারা বলেন, ‘মাতৃদুগ্ধের বিকল্প কিছু নেই। নবজাতক ভূমিষ্ট হওয়ার পর পরেই মায়ের শাল দুধ খাওয়ানো খুবই জরুরি। মায়ের শাল দুধ সেবনে নবজাতকের শারীরিক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং যক্ষা ক্যান্সার ইত্যাদি মরণব্যাধি রোগ হওয়ার সম্ভাবনা হ্রাস পায়।
বিশ্বম্ভরপুর
বিশ্বম্ভরপুরে জাতীয় এ প্লাস ক্যাম্পেইন সফল করে তুলতে এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ-এর সার্বিক তত্বাবধানে এডভোকেসী সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, গণমাধ্যম প্রতিনিধি, শিক্ষক প্রতিনিধিসহ সর্বস্তরের প্রতিনিধিগণ।
দক্ষিণ সুনামগঞ্জ
মঙ্গলবার সকাল ১১টায় উপজেলার সম্মেলন কক্ষে উপজেলা স্বাস্থ্য কমপেক্স এর আয়োজনে, জনপুষ্টি প্রতিষ্ঠান ও জাতীয় পুষ্টি সেবার সহযোগিতায় টিএইচও ডাঃ একেএম মফিজুল ইসলাম এর সভাপতিত্বে, সহকারী স্বাস্থ্য পরিদর্শক মাসুক আহমদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী আবুল কালাম, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলমগীর কবির, উপজেলা মৎস্য কর্মকর্তা সমীরণ সাহা, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ বজলুর রহমান, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক বিনয় ভূষণ চক্রবর্তী, এনজিও প্রতিনিধি রেজুয়ারা বেগম, পরিবার পরিকল্পনা অফিসের শামীম চন্দ্র তালুকদার, এসআই সাইফুর রহমান, দক্ষিণ সুয়ান্মগঞ্জ প্রেসক্লাব সভাপতি কাজী এম জমিরুল ইসলাম মমতাজ, ইউপি সদস্য সবিতা রাণী দাস, ইউনিয়ন স্বাস্থ্য পরিদর্শিকা গৌরী রাণী ভট্টাচার্য, ইমাম হাফিজ জিয়াউর রহমান সহ প্রমূখ।
পরে মাতৃদুগ্ধ পান টেকসই করতে আসুন এক্যবদ্ধ হই এ ¯ে¬াগানকে সামনে রেখে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ১-৭ আগষ্ট ২০১৭ ইং উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দোয়ারাবাজার
ঢাকা আহছানিয়া মিশন-সৌহার্দ্য কর্মসুচির উদ্যোগে দোয়ারাবাজারে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
স্বাস্থ্য পরিদর্শক মো.রেজাউল কবিরের পরিচালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পুলিন বিহারী ধর। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী বীর প্রতীক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন দোয়ারাবাজার থানার ওসি তদন্ত ছাইফুল ইসলাম, প.প. কর্মকর্তা ডাঃ রিপন চন্দ্র দাস, মেডিকেল অফিসার ডাঃ মধুসুদন ধর, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মেহের উল্লাহ, উপজেলা শিক্ষা অফিসার মো.ফজলুর রহমান, ঢাকা আহছানিয়া মিশনের উপজেলা সুপারভাইজার মো.দেলোয়ার হোসেন, কেয়ার প্রতিনিধি হাসিনা সমাজদার, সাবিনা ইয়াসমিন, রতœা দেবী, উপজেলা ভার্ড ম্যালেরিয়া ম্যানেজার জসিম উদ্দিন মজুমদার প্রমুখ।