স্টাফ রিপোর্টার
মাদ্রাসাসহ সকল বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানকে জাতীয়করণসহ বিভিন্ন দাবিতে বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জে মানববন্ধন হয়েছে। পৌর শহরের আলফাত স্কয়ারে বেলা ১২টায় এই মানববন্ধন করেন বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা।
মানববন্ধনে বক্তারা বলেন, সরকারি- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে বৈষম্য দূর করতে সকল শিক্ষাপ্রতিষ্ঠানকে জাতীয়করণ করতে হবে। একই সঙ্গে শিক্ষকদের সকল ভাতা ও সুযোগ-সুবিধা দিতে হবে।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন সংগঠনের সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক ফারুক রশিদ, শিক্ষক নুরুল ইসলাম, এমদাদুল হক, আজিজুল হক, স্বাধীনা আক্তার, নাজমা বেগম, হারুনুর রশিদ আখন্দ, মিছবাহ উদ্দিন প্রমুখ।


