স্টাফ রিপোর্টার
‘হিজড়া লিঙ্গ’ হিসেবে স্বীকৃতি দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে এবং তাদের সম্মানীভাতা, পূনর্বাসন, জেলা অফিসসহ নানান দাবিতে হিজড়া দিবস উপলক্ষে সুনামগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছে হিজড়রা।
বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ হিজড়া কল্যাণ ফাউন্ডেশন সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে জেলার শতাধিক হিজড়ারা অংশ নেয়।
এ সময় বক্তব্য রাখেন হিজড়া কল্যাণ ফাউন্ডেশন সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি স্বর্ণালী বেগম, সাধারণ সম্পাদক রানী বেগম, সাংগঠনিক সম্পাদক প্রিয়াংঙ্গা, সংগঠনের সদস্য সুইটি,শিবলী বেগম, আইরিন, উর্মিলা, আজমিলা, স্বাগরিকা, ঝোনাকি,আদরী,আলেমা বেগম,আয়েশা বেগম,পুষ্মিতা বেগম,শাপলা প্রমুখ।
এদিকে স্বর্ণালীকে জেলা হিজড়া কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি করায় প্রতিবাদী বিক্ষোভ মিছিল করেছে জেলার হিজড়া ফোরামের নেতৃবৃন্দ। হিজড়াদের সিলেট বিভাগীয় নেত্রী সুন্দরীর নেতৃত্বে বৃহস্পতিবার দুপুরে মিছিলটি শহরের কাজির পয়েন্ট থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সুরমা ব্রিজের সামনে গিয়ে সমাপ্ত হয়।
এসময় উপস্থিত ছিলেন, জেলা হিজড়া ফোরামের সভাপতি সুমনা আক্তার কালা, সদস্য জোনাকী, আঁখি, রাধা, সুইটি, লিলা, সবুজ, রতœা, আলী, সরলা, নবী, সালমা, সুমনি, আরছব, ছত্তার চমকি, সেলিনা, জরি, চম্পা, রানী, রাসেল।


