বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্টুডেন্টস কেবিনেট নির্বাচন সম্পন্ন

সু.খবর রিপোর্ট
সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয়ের বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত স্টুডেন্টস কেবিনেট নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচন অফিসারের দায়িত্ব পালন করেন প্রভাতী শিফটের ছাত্র প্রীতম কুমার দাশ ও দিবা শিফটের ছাত্র তৌফিক হায়দার ।  
পরে বিকাল ৫টায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুল হক মোল্লা বিজয়ীদের নাম ঘোষণা করেন।
প্রভাতী শিফটে স্টুডেন্ট কেবিনেট সদস্য নির্বাচিত হয়েছেন, ৬ষ্ঠ শ্রেণীর মো. আমিনুল ইসলাম রুহিত, মো.মাহেদুল ইসলাম প্রিয়ম, ৭ম শ্রেণীর মো. ইফতেখার চৌধুরী নাবিল, ৮ম শ্রেণীর মো.শাহরিয়ার ইসলাম সাকিব, মীর জাওয়াদ হোসেন, ৯ম শ্রেণীর আশরাফুল ইসলাম জহিন, ১০ শ্রেণীর সাহদি মোহাম্মদ, লিংকন তালুকদার রনি।
দিবা শিফটে স্টুডেন্ট কেবিনেট সদস্য নির্বাচিত হয়েছেন, ৬ষ্ঠ শ্রেণীর প্লাবন দাস, শাহরিয়ার আহমেদ নাইফ, ৭ম শ্রেণীর আয়মান ইসলাম প্রিয়, ৮ম শ্রেণীর মো. বিয়াজুল ইসলাম তানভীর, ৯ম শ্রেণীর জাহিদুল রহমান আরভিল, ফারহান রহমান, ১০ম শ্রেণীর তাসিন হক, সোহান পুরকায়স্থ প্রমুখ।
দোয়ারাবাজার
দোয়ারাবাজার উপজেলায় সারা দেশের ন্যায় সকল মাধ্যমিক বিদ্যালয়ের স্টুডেন্ট কেবিনেট নির্বাচন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ২ ঘটিকা পর্যন্ত ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দোয়ারাবাজার মডেল উচ্চ বিদ্যালয়ের স্টুডেন্ট কেবিনেট নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আব্দুল        
মালেক বিজয়ীদের নাম ঘোষণা করেন।
কেবিনেট নির্বাচনে মোট ১৮ জন প্রার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে ৮ জন প্রার্থী বিজয়ী হয়েছে। শ্রেণিভিত্তিক বিজয়ী ও তাদের প্রাপ্ত ভোটের সংখ্যাÑ ৬ষ্ঠ শ্রেণির খ শাখার সুহাদা আক্তার ২২৬ ভোট, ৬ষ্ঠ শ্রেণির ক শাখার রুদ্র দাস মিটু ১৯৩ ভোট, ৭ম শ্রেণির খ শাখার আফসানা আক্তার মিমি ২১৩ ভোট, ৮ম শ্রেণির খ শাখার ফাহমিদা আক্তার ২২২ ভোট, খ শাখার সনজিতা রানী দাস ২০১ ভোট, ৯ম শ্রেণির হীরা আক্তার ২৭৪ ভোট, সাব্বির আহমদ ১৮২ ভোট, ১০ম শ্রেণির তুর্জক দেব ৩৬৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
তাহিরপুর
তাহিরপুরে ৪ শিক্ষা প্রতিষ্ঠানে স্টুডেন্ট ক্যাবিনেট নির্বাচন হয়নি। বৃহস্পতিবার সারাদেশের মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে স্টুডেন্ট ক্যাবিনেট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এরই ধারাবাহিকতায় উপজেলার ১৯ টি মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ১৫ টি শিক্ষা প্রতিষ্ঠানে স্টুডেন্ট ক্যাবিনেট নির্বাচন হয়েছে। নির্বাচন হয়নি বাদাঘাট আওয়ামী দাখিল মাদ্রাসা, বাগলি উচ্চ বিদ্যালয়, বড়দল উচ্চ বিদ্যালয় ও মোয়াজ্জেমপুর উচচ বিদ্যালয়ে।
বাগলি উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি খালেদ মোশারফ জানান, আবহাওয়া খারাপ থাকার কারণে শিক্ষার্থীরা স্কুলে আসেনি, আমরা পরবর্তীতে করে নেব।  
বড়দল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বলেন, তিনি অসু¯,’ চিকিৎসার কাজে সিলেট অবস্থান করছেন।
তাহিরপুর সরকারী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আব্দুল হেলিম ফকির, আনোয়ারপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমল চন্দ্র দে, দক্ষিণকূল এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনিসুজ্জামান বলেন, সকাল ৯টা হইতে বিকাল ২টা পর্যন্ত শিক্ষার্থীদের উৎসবমুখর পরিবেশে নিরবচ্ছিন্নভাবে ভোটগ্রহণ করে বিকাল ৪টায় ফলাফল ঘোষণা করা হয়।
তাহিরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রমাকান্ত দেবনাথ বলেন, তাহিরপুর উপজেলায় ১৫টি শিক্ষা প্রতিষ্ঠানে স্টুডেন্ট ক্যাবিনেট নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এর মধ্যে বাদাঘাট আওয়ামী দাখিল মাদ্রাসা, বড়দল উচ্চ বিদ্যালয় সহ ৪ টি প্রতিষ্ঠানে স্টুডেন্ট ক্যাবিনেট নির্বাচন হয়নি। এ বিষয়ে আমি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করবো।
ছাতক
ছাতকে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার ছাতক বহুমুখী মডেল হাইস্কুল ও চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসায় এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৯ টা থেকে বিকেলে ২ টা পর্যন্ত টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ছাতক বহুমুখী মডেল হাইস্কুলে ৮টি পদের বিপরীতে ১৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় করেন। এর মধ্যে রাতুল হাসান রাহিম(৪৭০), জান্নাত মাহজাবিন ইকরা(৩৭৩), লিখন সাহা(৩৫৪), মেহজাবিন জান্নাত(৩৫৪), শাহবাজ হোসেন(৩১৪), প্রসনজিৎ কুমার চন্দ পলব( ২৯৬), শিখন সাহা(২৯০) ও ওয়াসিফ সারওয়ার আলভী(২৬৪) ভোট পেয়ে স্টুডেন্ট কেবিনেট সদস্য নির্বাচিত হয়েছেন।  
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশিনার ছিলেন শিক্ষার্থী মোহাম্মদ রাহিম, নির্বাচন কমিশনার ছিলেন, শারমিন আক্তার শিউলী ও মাহমুদ হাসান আলেক। সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেন শিক্ষক মাও. জাকির হোসেন। ফলাফল প্রকাশ করেন সহকারী প্রধান শিক্ষক জাহাঙ্গির আজাদ।
১ হাজার ২শ’ ৯৮ জন ভোটারের মধ্যে ৫শ’ ৫৪ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
এদিকে চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ে ৮টি পদের বিপরীতে ২৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে প্রীতি ঘোষ(২১৫), মনতাহা নওরিন শোভা(১৬৩), ফারাহবি রহমান ঝিনুক(১৫৬), সায়মা রহমান(১৭২), আবিদা রহমান আরিকা(১৭৮), শাহারিন আক্তার ফাহিমা(১৩১) লায়লী বেগম(১৫৫) ও তানজিনা রহমান(১৭২) ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
নির্বাচনে প্রধান কমিশনারের দায়িত্ব পালন করেন শিক্ষার্থী মেহেরিন বাশার মিমি। সহকারীর দায়িত্বে ছিলেন শিউলী বেগম ও খাদিজা খানম ইন্নিকা।