জেলা যুবলীগ
স্টাফ রিপোর্টার
জেলা যুবলীগের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জেলার মুক্তিযোদ্ধাদের সম্মানে মঙ্গলবার শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে মোনাজাত পেশ করেন পুরাতন কারাগার জামে মসজিদের ইমাম মাও. মোজাম্মেল হক।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবী অ্যাড. সুরেশ দাস, মুক্তিযোদ্ধা জেলা ইউনিটের ডেপুটি কমান্ডার ইউসুফ আল আজাদ, মুক্তিযোদ্ধা মতিউর রহমান, মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান, জেলা যুবলীগের আহ্বায়ক খায়রুল হুদা চপল, যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান সেন্টু, সদস্য নুরুল ইসলাম বজলু, সবুজ কান্তি দাস, অ্যাড. আজাদুল ইসলাম রতন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি উবায়দুর রহমান কুবাদ প্রমুখ।
জগন্নাথপুর জাপা
জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলা জাতীয় পার্টির(একাংশের) উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া মঙ্গলবার পৌর শহরের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিল ও দোয়া পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ডা. আছকির খান।
জাপা নেতা হারুন মিয়ার পরিচালনায় এতে বক্তব্য রাখেন, বিশ্বনাথ উপজেলা দশঘর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি হেলাল মিয়া, সাধারণ সম্পাদক বাদশা মিয়া, জগন্নাথপুর উপজেলা জাতীয় পার্টি নেতা মাওলানা আইয়ুব আলী, আশিক মিয়া, হামিদ মিয়া,ডা. নূর আলী, ছালিক মিয়া, আব্দাল মিয়া,ফারুক মিয়া, তেরাব আলী, সাইফুল ইসলাম, এরশাদ মিয়া,নুরুল ইসলাম,আমিনুল ইসলাম বুলবুল,মাশুক মিয়া,আব্দুল খালিক,ছানু মিয়া,দবির হোসেন,দুদু মিয়া,সাবাল মিয়া, আপ্তর মিয়া প্রমুখ সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, জগন্নাথপুর বণিক সমিতির সহ-সভাপতি জাহির উদ্দিন উপস্থিত ছিলেন।
জগন্নাথপুর পৌরসভা কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশন
জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর পৌর কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশনের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল মঙ্গলবার পৌর মিলনায়তনে অনুষ্ঠিত হয়। পৌর সচিব মোবারক হোসেন এর সভাপতিত্বে ও পৌর প্রকৌশলী সতীশ গোস্বামীর পরিচালনায় এতে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জগন্নাথপুর পৌরসভার মেয়র আব্দুল মনাফ।
অন্যানের মধ্যে বক্তব্য রাখেন পৌরসভার প্যানেল মেয়র সফিকুল ইসলাম, কাউন্সিলর আবাব মিয়া প্রমুখ। পরে ইফতার পূর্ব এক দোয়া মহাফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন পৌর সচিব মোবারক হোসেন।
সভায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, প্যানেল মেয়র সুহেল আহমদ, কাউন্সিলর তাজিবুর রহমান, কাউন্সিলর দেলোয়ার হোসাঈন, মহিলা কাউন্সিলর মীনা রানী পাল,নার্গিস সুলতানা, পৌর সভার কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে এলাইছ মিয়া, আব্দুর রশিদ, আব্দুস সালাম,রঞ্জিত কুমার, বিকুল রঞ্জন সরকার, রফিকুল ইসলাম,অসিত চন্দ্র পাল প্রমুখ।


