সু.খবর রিপোর্ট
মোল্লাপাড়া ইউনিয়নের সাদকপুরে জেলা মহিলা সংস্থার পক্ষ হতে বন্যার্ত অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন মহিলা সংস্থার চেয়ারম্যান ও মানবাধিকার কমিশনের জেলা সভানেত্রী ফৌজি আরা শাম্মী, মোল্লাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান নুরুল হক, মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক সাকিল আহমেদ ও সহ সাধারণ সম্পাদিকা নিগার সুলতানা কেয়া। প্রেস বিজ্ঞপ্তি
বিশ্বম্ভরপুর
বিশ্বম্ভরপুর উপজেলার দক্ষিণ বাদাঘাট
ইউনিয়নের ৮ শ’ বন্যার্ত মানুষের মধ্যে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ত্রাণ বিতরণ করেছে। সুইস রেডক্রস সোসাইটির অর্থায়নে বৃহস্পতিবার দুপুরে উপজেলার দক্ষিণ বাদাঘাট ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এই ত্রাণ বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণ করেন বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানা, রেড ক্রিসেন্ট সোসাইটি সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাড. মতিউর রহমান পীর, বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোলেমান তালুকদার, দক্ষিণ বাদাঘাট ইউপি চেয়ারম্যান এরশাদ আহমদ হৃদয় প্রমুখ।
এদিকে বিশ্বম্ভরপুর উপজেলা অডিটোরিয়ামে আশার আলো সমাজ কল্যাণ ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ মঙ্গলবার সকাল ১০টায় অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি বদিউজ্জামান সুমনের সভাপতিত্বে ও সোনাপুর মডেল উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক রোটা.এমদাদুল হক মিলনের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ হারুনুর রশিদ, বিশেষ অতিথি ছিলেন পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাসমির রেজা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সুলেমান তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা আক্তার, সুজন সভাপতি প্রভাষক শেখ এটিএম আজরফ, প্রভাষক মো. মশিউর রহমান, সিনিয়র শিক্ষক মিজানুর রহমান তালুকদার, শাহ আলম, প্রেসক্লাব সভাপতি সাংবাদিক স্বপন কুমার বর্মন, আশার আলো সমাজ কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক নুর হোসেন সাদ্দাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রায়হান মিনহাজ, সাংগঠনিক সম্পাদক আল ছামি জামান রবিন, সহ সভাপতি শান্তি প্রমুখ।
জগন্নাথপুর
জগন্নাথপুরের নলুয়া হাওরপাড়ের দাস নোয়াগাঁও গ্রামের বন্যায় ক্ষতিগ্রস্ত দরিদ্র লোকজনের মধ্যে প্রবাসী আশেকানে ফুলতলী পাটলী ইউনিয়নের উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ৩০ জন ব্যক্তির মধ্যে জনপ্রতি ৫ কেজি চাল, ২ কেজি পেয়াঁজ, ১ লিটার তেল বিতরণ করা হয়।
সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদের পুত্র আজিজুস সামাদ ডন বন্যায় ক্ষতিগ্রস্ত লোকজনের মধ্যে এ ত্রাণ বিতরণ করেন।
দোয়ারা
বৃহস্পতিবার উপজেলার সুরমা ইউনিয়নের রাবারডাম্প অফিস কক্ষে স্টুডেন্ট সোশ্যাল ওরগানাইজেশন সিলেট জোনের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়।


