বিভিন্ন সংগঠনের সহায়তা বিতরণ

সু.খবর রিপোর্ট
ধর্মপাশায় অকাল বন্যায় ক্ষতিগ্রস্ত খামারীদের পুনর্বাসন কর্মসূচির আওতায় উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের উদ্যোগে ৩০ জন খামারীর প্রত্যেককে একটি করে ২৫ কেজি ওজনের ক্যাটেল ফিড ব্যাগ (গো খাদ্য) বিতরণ করা হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর কার্যালয় প্রাঙ্গণে রোববার দুপুরে এসব বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোসাহিদ তালুকদার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুর রহিম মিয়া, ভেটেরিনারি সার্জন উৎপল কুমার সরকার, সাংবাদিক চয়ন কান্তি দাস প্রমুখ।
এদিকে ধর্মপাশায় তিনশ দরিদ্র পরিবারের মধ্যে প্রত্যেককে ১ হাজার টাকা নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে। রোববার সকালে উপজেলার সেলবরষ ইউনিয়নের গাবি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব বিনয় ভূষণ তালুকদারের পরিবারের সদস্যদের পক্ষ থেকে এ সহায়তা দেওয়া হয়। বিনয় ভূষণ তালুকদারের বাড়ি গাবি গ্রামে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গাবি গ্রামের বাসিন্দা ও নাটোর জেলা পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার, সেলবরষ ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মো. নূর হোসেন, মধ্যনগর ইউপি চেয়ারম্যান প্রবীর বিজয় তালুকদার প্রমুখ।
তাহিরপুর বিজিবি
তাহিরপুর উপজেলা হাওর ও সীমান্তের দরিদ্র পরিবারের মধ্যে সুনামগঞ্জ ২৮  
বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে বিভিন্ন ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার দুপুরে  তাহিরপুর সীমান্তবর্তী টেকেরঘাট স্মৃতিসৌধ প্রাঙ্গণে ত্রাণসামগ্রী হিসাবে চাল, চিনি, আলু,সেমাই বিতরণ করা হয়।
হাওর ও সীমান্তবর্তী দু:স্থ পরিবারের মধ্যে ত্রাণ সমাগ্রী বিতরণ করেন সুনামগঞ্জ ২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাসির উদ্দিন আহমদ (পিএসসি)। এসময় উপস্থিত ছিলেন ২৮ বিজিবি ব্যাটালিয়নের উপ অধিনায়ক মেজর মাহবুব হাসান, এমও ডা. আজহার উদ্দিন, সুবেদার মেজর আবু সাইদ প্রমুখ।
ইউনাইটেড ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের
দক্ষিণ সুনামগঞ্জের বিভিন্ন জায়গায় ৭’শ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে ইউনাইটেড ওয়েল ফেয়ার ফাউন্ডেশন নামের একটি সংগঠন। রবিবার দিনব্যাপী উপজেলার ডাবর পয়েন্ট, পাগলা জামিয়া ইসলামিয়া মাদ্রাসা, জয়কলস মাদ্রাসা প্রাঙ্গণ, নোয়াখালী বাজার, জিবদ্বারা উচ্চ বিদ্যালয়ের মাঠ ও গণিগঞ্জ বাজারে এ ত্রাণ বিতরণ করেন সংগঠনের নেতারা।
এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাও. শাহিনুর পাশা চৌধুরী ও জমিয়তের কেন্দ্রিয় নেতা অধ্যক্ষ আবদুর রহমান সিদ্দিক, ফাউন্ডেশনের চেয়ারম্যান মাও. হুসাঈন আহমদ, ট্রেজারার হাজি শায়েস্তা মিয়া, সংগঠনের বাংলাদেশ প্রতিনিধি মাও. মোস্তাক চৌধুরী, মাও. রায়হান উদ্দিন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাও. তৈয়্যিবুর রহমান চৌধুরী, জেলা জমিয়তের সহ-সাধারণ সম্পাদক মাও. আলী নূর, ছাত্র জমিয়ত নেতা হাফিজ আবু সাঈদ, হাফিজ হাফিজুর রহমান আবু হানিফা ও ক্বারী সোয়াইব আহমদ প্রমুখ।