বিয়ের পর সপ্তাহের মাথায় দুর্ঘটনায় প্রাণ হারালেন তরুণ

আকরাম উদ্দিন
বিয়ের এক সপ্তাহের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন সুনামগঞ্জের এক মটরবাইক চালক। নিহত তরুণ বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের মধ্য কাপনা গ্রামের নিজাম উদ্দিনের ছেলে ইকবাল হোসেন মামুন (২৩)। ছয় ভাইয়ের মধ্যে মামুন দ্বিতীয়। সোমবার বেলা সাড়ে ১১টায় সুনামগঞ্জ—বিশ^ম্ভরপুর সড়কের রাধানগর পয়েন্টে এই দুর্ঘটনা ঘটে।
একই মটরবাইকে থাকা যাত্রী মথুরকান্দি গ্রামের আব্দুল ওয়াহেদ (৭০) ও চিনাকান্দি গ্রামের আব্দুল করিম (৬৫) আহত হয়েছেন। তারা মটরবাইক করে সুনামগঞ্জ শহরে আসছিলেন। পরে আহত দুইজন সদর হাসপাতালে চিকিৎসা নেন।
প্রত্যক্ষদশীর্রা জানান, সড়ক ও জনপথ বিভাগের আওতায় আব্দুজ জহুর সেতুর গোড়া থেকে বিশ্বম্ভরপুর—চালবন্দ সড়ক প্রশস্তকরণের কাজ চলছিল। প্রশস্তকরণ কাজের সময় ‘ওয়াটার ট্যাঙ্কার’ দিয়ে পানি ছিটিয়ে সড়ক ভিজিয়ে কাজ হচ্ছিল। বেলা সাড়ে ১১টায় মথুরকান্দি থেকে যাত্রীসহ মটরবাইক নিয়ে মামুন সুনামগঞ্জ শহরে আসছিলেন। এসময় চলন্ত ‘ওয়াটার ট্যাঙ্কার’ এর সামনের চাকায় পিষ্ট হয়ে মাথা থেকে শরীরের বিভিন্ন অংশ থেতলে যায় তার। তাৎক্ষণিক ভাবে বেঁচে যান মটরবাইকের দুই বয়স্ক যাত্রী।
নিহত মামুন তিন বছর হয় মটরবাইকে যাত্রী বহন করছেন। ভালবেসে এক সপ্তাহ (মঙ্গলবার) আগে বিয়ে করেছিলেন একই উপজেলার ধনপুর ইউনিয়নের পশ্চিম রাজনগর গ্রামের হোসনে আরা বেগমকে। বিয়ের পর গত কয়েকদিন স্ত্রীকে নিয়ে শ^শুরবাড়িসহ বিভিন্ন স্থানে ঘুরে বেরিয়েছেন। সোমবার সকাল থেকে আবারও যাত্রীবহনের জন্য বেরিয়েছিলেন এই তরুণ। বেলা সাড়ে ১১টায় তার এমন মর্মান্তিক মৃত্যু সংবাদ বাড়িতে পেঁৗছালে কান্নায় ভেঙে পড়েন স্ত্রীসহ সকলে।
মামুনের বাবা নিজাম উদ্দিন কাদঁতে কাঁদতে বললেন, বড় সংসার আমার। আমি এবং বড় ছেলে পাথর শ্রমিকের কাজ করি। মামুন মটরবাইক চালায়। এই তিনজনের আয়েই সংসার চলে। ছেলেটি আমার সংসারের সবচেয়ে বেশি উপার্জনকারী ও আদরের।
মামুনের শ^শুর বিল্লাল হোসেন বলেন, আমার একমাত্র মেয়ে ভালবেসে বিয়ে করেছিল। বিয়ের এক সপ্তাহের মাথায় এই দুর্ঘটনায় মেয়েটির সকল স্বপ্ন ভেঙে গেল।
সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম বলেন, বিশ্বম্ভরপুর—চালবন্দ সড়ক প্রশস্তকরণের কাজ চলছে। সড়ক প্রশস্তকরণের কাজ করছে সিলেটের জনজেভি নামের ঠিকাদারী প্রতিষ্ঠান। সড়ক দুর্ঘটনায় মটরবাইক চালকের মৃত্যু হয়েছে এই খবর শুনেছি। এজন্য আমরা আন্তরিকভাবে দু:খিত। সাথে সাথে ঠিকাদারী প্রতিষ্ঠানকে বলে দেওয়া হয়েছে মানবিক দিক বিবেচনা করে বিষয়টি গুরুত্বসহকারে দেখতে।
সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি ইফতিখার উদ্দিন চৌধুরী বলেন, শহরতলীর রাধানগর পয়েন্টে সড়ক দুর্ঘটনায় ইকবাল হোসেন মামুন নামের এক মটরবাইক চালক নিহত হয়েছেন। এই ঘটনায় কোন মামলা হয় নি। লাশের ময়না তদন্ত হয়েছে।