দক্ষিণ সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের জয়কলস গ্রামের বাসিন্দা সাবেক ইউপি সদস্য বিশিষ্ট ব্যবসায়ি শফিকুর রহমান আর নেই। তিনি রবিবার সকাল ৯ টায় সিলেটস্থ এক আত্মীয়ের বাড়িতে ইন্তেকাল করেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৬০ বছর। মৃত্যুকালে তিনি ১ ছেলে ,৪ মেয়ে ,স্ত্রীসহ অনেক আত্মীয় স্বজন রেখে যান। বিকাল ৫ টায় জয়কলস গ্রামে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। নামাজে জানাজায় অংশগ্রহণ করেন সুনামগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাড. শাহীনুর পাশা চৌধুরী, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সহ সভাপতি ফারুক আহমদ, অর্থ পরিকল্পনা প্রতিমন্ত্রীর ব্যাক্তিগত সহকারি হাসনাৎ হোসেন, জেলা উলামা লীগের সভাপতি মাওলানা আব্দুল কাইয়ূম, অ্যাড. বসির উদ্দিন, প্রভাষক নূর হোসেন, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী মো. জমিরুল হক মমতাজসহ এলাকার বিভিন্ন শ্রেণীপেশার মানুষ। নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।


