স্টাফ রিপোর্টার
শহরের হাছননগর এলাকার বাসিন্দা সন্ত্রাসী হামলায় নিহত বিশ্বজিৎ চৌহানের খুনিদের অবিলম্বে গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় শহরের ট্রাফিক পয়েন্ট এলাকায় এই মানববন্ধনের আয়োজন করে মুক্তিযোদ্ধা পরিবার ও সুনামগঞ্জ শহরবাসী।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন কাঠইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. লুৎফুর রহমান, শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মুহসীন আলী, মানবাধিকার কমিশন জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি জসীম উদ্দিন দীলিপ, পৌর কাউন্সিলর চঞ্চল কুমার লোহ, জাপা নেতা সাইফুর রহমান সামছু, গোলাম হোসেন অভি, এইচ এম. ফারুক, নিহত বিশ্বজিতের কাকা শিবুনাথ চৌহান প্রমুখ।


