বিশ্বজিৎ হত্যা মামলা থেকে নাম প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ সদর থানা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য জেলা ক্রীড়া সংস্থার সদস্য মাহমুদুল হাসানকে শহরের হাছন নগরের বিশ্বজিৎ হত্যা মামলায় মিথ্যা আসামী করা  হয়েছে দাবি করে মানবন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মানববন্ধনে বিশ্বজিৎ হত্যা মামলা থেকে মাহমুদুল হাসানের নাম প্রত্যাহারের দাবি জানানো হয়। মঙ্গলবার দুপুরে শহরের সচেতন যুবসমাজের ব্যানারে আলফাত স্কয়ারে এই মানববন্ধন কর্মসূচি পালণ করা হয়। মানববন্ধনে যুবসমাজের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।