বিশ্বনাথে তীর খেলা থেকে ৬ জুয়াড়ী আটক

বিশ্বনাথ প্রতিনিধি
পত্রিকায় সংবাদ প্রকাশের পর শনিবার বিকেলে মুফতিরবাজারে অভিযান চালিয়ে ৬ জুয়াড়ীকে আটক করেছে বিশ্বনাথ থানার পুলিশ। ভারতীয় তীর খেলায় অংশ নিয়ে জুয়া খেলা অবস্থায় তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন সিলেট সদর উপজেলার ধনপুর গ্রামে মর্তুজ আলীর পুত্র মোস্তাক আহমদ (২৪), একই উপজেলার আউশা গ্রামের মৃত: তজম্মুল আলীর পুত্র দেলোয়ার হোসেন (৩২), বিশ্বনাথ উপজেলার তবলপুর গ্রামের মকদ্দুছ আলীর পুত্র রফিক মিয়া (২৫), একই উপজেলার  
কাইনগঞ্জ গ্রামের মৃত: আব্দুর রাজ্জাকের পুত্র ফয়ছল আহমদ (২৩), তবলপুর গ্রামের মৃত: ইন্তাজ আলীর পুত্র তৈয়ব আলী (৪৮) ও একই গ্রামের মকন মিয়ার পুত্র বাবুল মিয়া, (৩৫)।
বিশ্বনাথ থানার ওসি তদন্ত মাসুদুর রহমান ও এসআই হাবিবুর রহমান এর নেতৃত্বে একদল পুলিশ তাদের আটক করে।
বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ মনিরুল ইসলাম পিপিএম বলেন, ‘জুয়া ও মাদকের জন্য যুদ্ধ ঘোষনা করা হয়েছে। গতকাল শনিবার বিকালে তীর খেলা থেকে ৬ জুয়াড়ীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।’