সু.খবর ডেস্ক
সিলেটের বিশ্বনাথের বিষ্ণুপুর ধামস্থ সিদ্ধ বকুলতলায় শ্রীশ্রী ঠাকুর বৈষ্ণব রায়ের তিনদিন ব্যাপি অন্তর্ধান উৎসবের আয়োজন করা হয়েছে। প্রতি বছরের ন্যায় মাঘী-পূর্নিমায় স্থানীয় অন্তর্ধান উৎসব উদযাপন কমিটি এ উৎসবের আয়োজন করেছে। আগামী ৯ ফেব্রুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত এ উৎসব চলবে।
প্রথম দিন ৯ ফেব্রুয়ারি উৎসব কর্মসূচী হচ্ছে সকাল ৯টায় কালাচাঁদের অর্চ্চনা, দুপুর ১২টায় কীর্তন পরিক্রমা ও ভোগরাগ, বিকেল ৪টায় শ্রীমতদ্ভগবগীতা পাঠ ও শ্রীশ্রী চৈতন্যচরিতামৃত পাঠ। পাঠ করবেন সিলেট নগরীর দাড়িয়াপাড়ার শ্রীযুক্ত পরিমল দাস। রাত ৮টায় মহোৎসবের মঙ্গলঘাট, স্থাপন করবেন সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারের শ্রীযুক্ত শান্ত গোস্বামী এবং রাত সোয়া ৮টায় মহোৎসবের শুভ অধিবাস,পচিালনায় থাকবেন নগরীর দাড়িয়াপাড়ার শ্রীযুক্ত নিশিকান্ত তালুকদার।
উৎসবের দ্বিতীয় দিন ১০ ফেব্রুয়ারির কর্মসূচী হচ্ছে, দুপুর ১২টায় ভোগ আরতি দর্শন, বেলা ১টায় মহাপ্রসাদ বিতরণ। ওইদিন শ্রীশ্রী নাম ও লীলা কীর্তন পরিবেশনায় থাকবেন নগরীর পনিটুলাস্থ শ্রীশ্রী মহাপ্রভু আখড়ার শ্রীযুক্ত বিনোদ বিহারী দাস বাবুল, দাড়িয়াপাড়ার শ্রীযুক্ত নিশিকান্ত তালুকদার, বিশ্বনাথ দিঘলীর শ্রীযুক্ত সুধাংশু শেখর দত্ত শিল্টু বাবু, সুনামগঞ্জের পাগলার শ্রীযুক্ত নিরঞ্জন দাস ও দিরাই ধল-এর শ্রীযুক্ত রতন মনি দাস বাবুল।
উৎসবের শেষ দিন ১১ ফেব্রুয়ারী সকাল ৮টায় শ্রীশ্রী নাম ও লীলা সংকীর্ত্তন সমর্পন পূর্ণা। পরিবেশনায় থাকবেন নগরীর দাড়িয়াপাড়ার শ্রীযুক্ত নিশিকান্ত তালুকদার।


