বিশ্বম্ভরপুরের নৌকা ডুবিতে নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউপির গজারিয়া রাবার ড্যাম সংলগ্ন স্থানে নৌকা ডুবিতে নিখোঁজ মালে গণির লাশ উপজেলার ফতেপুর ইউপির ঘাগটিয়া রাবার ড্যাম সংলগ করচার হাওরে শনিবার সকালে ভাসমান অবস্থায় পাওয়া গেছে।
জানা যায় গত বুধবার সন্ধার পর উপজেলার  
 গজারিয়া রাবার ড্যাম সংলগ্ন স্থানে নৗকা ডুবিতে সুনামগঞ্জ সদর গৌরারং ইউপির উমেদশ্রী গ্রামের মৃত রুপা মিয়ার পুত্র মালে গণি (৪০) নিখোজ হয়। নিখোজ হওয়ার পর থেকে অনেক খোঁজাখুঁজির পরও লাশ পাওয়া যায় নি। অবশেষে উপজেলার ফতেপুর ইউপির ঘাগটিয়া রাবার ড্যাম সংলগ্ন করচার হাওরে পানিতে ভাসমান অবস্থা নিখোজ মালে গণির লাশ যায়।