বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলায় শারদীয় দূর্গাপূজার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে, বিভিন্ন মন্দির পরিদর্শন করেছেন নব যোগদানকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানা। উপজেলার বিভিন্ন ইউনিয়নে ২১ টি সার্বজনীন মন্দিরে ও ১টি পারিবাকি মন্দিরে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। তিনি উপজেলার কৃষ্ণনগর বর্ণালী পূজা মন্দির, বাঘমারা কুসুমকলি পূজা মন্দির, শক্তিয়ারখলা পূজা মন্দির, জনতা বাজার ২টি পূজা মন্দির ও পলাশ পূজা মন্দির পরিদর্শন করেন।


