বিশ্বম্ভরপুর প্রতিনিধি
৭১ এর স্বাধীনতা যুদ্ধের সময় স্থাপিত বিশ্বম্ভরপুর উপজেলার রাজাপাড়ায় প্রথম শহিদ মিনার প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে মহান বিজয় দিবসের পুস্পস্তবক অর্পন করা হয়েছে।
বিজয় দিবসের দিন উপজেলা সদরে কর্মসুচি থাকায় আগের দিন ১৫ ডিসেম্বর বৃহস্পতিবার বিকালে ভারত সীমান্তবর্তী রাজাপাড়ায় প্রথম শহিদ মিনারে প্রশাসনের পক্ষে পুস্পস্তবক অর্পন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনুর রশিদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানা, ধনপুর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আপ্তাব উদ্দিন,
উপজেলা আওয়ামীব লীগের সভাপতি বেনজির আহমদ মানিক, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মনসহ এলাকার মুক্তিযোদ্ধা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। পুস্পস্তবক অর্পনের পর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


