বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলার বাঘমারা শ্রী শ্রী কালী মন্দির প্রাঙ্গণে অষ্টপ্রহরব্যাপী নাম ও লীলা সংকীর্ত্তন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে দধিভান্ড ভঞ্জনের মধ্য দিয়ে ৩ দিনব্যাপী নাম ও লীলা সংকীর্ত্তন সম্পন্ন হয়েছে। অষ্টপ্রহরব্যাপী শ্রী শ্রী লীলা র্কীত্তনে হরিনাম পরিবেশন করে শ্রী শ্রী মাধব সম্প্রদায়, শ্রী কৃষ্ণ চৈতন্য সম্প্রদায়।
এছাড়াও সিলেটের জনপ্রিয় শিল্পী রত্ম রানী তালুকদারের প্রাণ কৃষ্ণ সম্প্রদায় ও স্থানীয় কীর্ত্তনীয় দল নামসূধা পরিবেশন করেন। ৩ দিন ব্যাপী এ ধর্মীয় অনুষ্ঠানে হাজার হাজার ভক্তবৃন্দ ও দর্শনার্থীর সমাগম ঘটে।


