বিশ্বম্ভরপুর প্রতিনিধি
‘গড়বে শিশু সোনার দেশ, ছড়িয়ে দিয়ে আলোর রেশ’— এই প্রতিপাদ্য নিয়ে বিশ্বম্ভরপুর উপজেলার বাদাঘাট (দঃ) ইউনিয়নে শিশু অধিকার সপ্তাহ উদযাপন করা হয়েছে। একশন এইড বাংলাদেশের সহায়তায় ভার্ড এলআরপি ৪৩ এর উদ্যোগে সপ্তাহব্যাপী র্যালি, আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা, চিত্রাংকন প্রতিযোগিতা, বির্তক প্রতিযোগিতার মধ্যে দিয়ে উদযাপন করা হয়। এছাড়া প্রাইমারী ও হাই স্কুলে বৃক্ষরোপন এবং শিশু নাট্যদলের উপস্থাপনায় পথ নাটক ‘শপথ করি’ পরিবেশন করা হয়। এছাড়াও বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। কর্মসূচিতে অংশগ্রহণ করেন বাদাঘাট (দ.) ইউনিয়নের শিশু বিকাশ কেন্দ্রের শিশু কিশোর, যুবক—যুবতি, ইউপি সদস্য ও বিদ্যালয়ের শিক্ষক ও ভার্ড সংস্থার কমীর্বৃন্দ।
- ভাটি বাংলা কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
- গিরিধর উচ্চ বিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা স্থগিত


