বিম্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলার বাদাঘাট (দঃ) ইউরিয়নের বাগগাঁও গ্রামের প্রখ্যাত আলেমেদ্বীন মাওঃ নাজমুল ইসলাম শাহজাহান আর নেই। তিনি জঠিল রোগে আক্রান্ত হয়ে গতকাল মঙ্গলবার সন্ধায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেলে শেষ নিঃস্বাস ত্যাগ করেন, ইন্নালিল্লাহি…..।
মৃত্যুকালে তার বয়ষ হয়েছিল ৭৫ বছর। তিনি এক স্তী, এক পালক পুত্র, আতœীয় স্বজন ও অসংখ্য ছাত্র-ছাত্রী, গুনগ্রাহী রেখে যান। বুধবার বাদ জুহর স্থানীয় ঈদগাহ মাঠে মরহুমের নামাজে জানাযা অনুষ্টিত হয়। এতে উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ সহ হাজার হাজার লোক উপস্থিত ছিলেন।


