বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলার বাদাঘাট (দঃ) ইউনিয়নের শক্তিয়ারখলা বাজারে অভিযান চালিয়ে অবৈধ ১৩টি দোকান উচ্ছেদ করা হয়েছে। রবিবার সকাল থেকে সুনামগঞ্জ সহকারি কমিশনার ও এ্যাক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মো. শাকিল আহমদ’র নেতৃত্বে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে বিশ্বম্ভরপুর থানা পুুলিশ ও সুনামগঞ্জের জেলা পুলিশসহ স্থানীয় ভূমি অফিস ও তহশিলদার সহযোগিতা করেন।


