বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলার দুগার্ মন্দিরগুলোতে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। এছাড়াও উপজেলা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে এবং বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের মাধ্যমে শীতার্ত জনসাধারনের মধ্যে কম্বল বিতরন করা হয়। বুধবার দুপুরে উপজেলা সদর কেন্দ্রীয় কৃষ্ণনগর পূজা মন্দির প্রাঙ্গণে উপজেলার দুগার্ মন্দির কমিটির প্রতিনিধিদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন উপজেলা নিবার্হী অফিসার মোঃ সাদি উর রহিম জাদিদ। প্রতিটি দুর্গা মন্দিরে ৩টি করে মোট ১০০টি কম্বল বিতরণ করা হয়। প্রথম বারের মত দুগার্ মন্দির গুলোতে সরকারি কম্বল বিতরন করায় উপজেলা পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে উপজেলা নিবার্হী অফিসারকে ধন্যবাদ জানানো হয়। কম্বল বিতরণে প্রধান অতিথি ছিলেন উপজেলা নিবার্হী অফিসার মো. সাদি উর রহিম জাদিদ। আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ উপজেলা শাখার সভাপতি জীবন কৃষ্ণ দাশ, সাধারণ সম্পাদক ও প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, পিআইও অফিসের আব্দুল মমিন, ইউএনও অফিসের আইসিটি টেকনিশিয়ান আলাল উদ্দিন ও বিভিন্ন মন্দিরের সভাপতি/সম্পাদকগণ।
সরকারি সূত্রে জানা যায়, চলতি শীতে ২ দফায় মোট ৩ হাজার ৫৪০টি শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
উপজেলা নিবার্হী অফিসার মো. সাদি উর রহিম জাদিদ বলেন, সরকারি বরাদ্দ মোতাবেক আমরা যথা সময়ে বিভিন্ন শ্রেণী পেশার সর্বস্থরের শীতার্ত জন সাধারনের মধ্যে কম্বল বিতরণ করেছি।


