বিশ্বম্ভরপুরের শ্রেষ্ঠ শিক্ষক অঞ্জন কুমার দে

বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের রতারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জন কুমার দে ২০১৭ সালের উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন।  
শিক্ষকদের পরীক্ষা গ্রহণ ও নানা যাচাই-বাছাই শেষে উপজেলা প্রাথমিক শিক্ষা পদক বাছাই কমিটির       সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানা বুধবার দুপুরে প্রধান শিক্ষক অঞ্জন কুমার দে’কে শিক্ষক ক্যাটাগরিতে ২০১৭ সালের উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক বলে ঘোষণা দেন।
প্রধান শিক্ষক অঞ্জন কুমার দে বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের শালমারা গ্রামে বাসিন্দা, মৃত অতুল চন্দ্র দে’র ছেলে।