বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলা দীর্ঘদিন কর্মরত এসডিসির স্থানীয় সু-শাসন কর্মসূচি শরীক প্রকল্পের কর্মসমাপ্তি বিষয় নিয়ে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ
সম্মেলন কক্ষে এফ্যারটস ফর রুরাল এভ্যান্সমেন্ট (ইরা) শরীক প্রকল্পের আয়োজনে অবহিকরণ সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ হারুনুর রশিদ। ইরা শরীক প্রকল্পের টিম লিডার মোঃ কামরুজ্জামান স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে সচ্ছতা ও জবাব দিহিতা নিশ্চিতকরণ ও শক্তিশালীকরণে বিভিন্ন বিষয় বিস্তারিত তুলে ধরেন।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানা, উপজেলা ভাইস চেয়ারম্যান সুলেমান তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা আক্তার, পলাশ ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল কাইয়ূম, ধনপুর ইউনিয়ন চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার, সলুকাবাদ ইউনিয়ন চেয়ারম্যান রওশন আলী, ফতেপুর ইউনিয়ন চেয়াম্যান রনজিত চৌধুরী, বাদাঘাট (দঃ) ইউনিয়ন চেয়ারম্যান এরশাদ মিয়া, শরীক প্রকল্পের এফএফ সুরেন্দ্র চন্দ্র সরকার, এফএফ মোঃ সাইফুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ছরোয়ার আলম, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন বক্তব্য রাখেন। এছাড়ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধিসহ সুশিল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
- দিরাইয়ে ছিন্নমূল মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ
- নুরুল হক আফিন্দী আব্দুল মুকিত উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি


