বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলার ধোপাজান চলতি নদীতে অবৈধভাবে পরিবেশ বিনষ্টকারী বোমা মেশিন ও মাচা ধ্বংস করা হয়েছে। বুধবার উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট বিজেন ব্যানার্জীর নেতৃত্বে এবং থানা পুলিশের সহযোগিতায় ধোপাজান চলতি নদীতে রামপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩টি অবৈধ বোমা মেশিন পানিতে ডুবিয়ে ধ্বংস করা হয়। তাছাড়া বোমা মেশিন চালনার ৩টি মাচাও ভেঙ্গে ফেলা হয়। উল্লেখ্য যে, ধোপাজান চলতি নদীতে অবৈধ ভাবে দীর্ঘদিন যাবৎ একশ্রেণীর প্রভাবশালী লোকেরা বোমা মেশিন দ্বারা বালি পাথর উত্তোলন করে পরিবেশ ও বাড়ীঘরের ব্যাপক ক্ষতি সাধন করে আসছে।


