বিশ্বম্ভরপুরে অসচ্ছলদের মাঝে খাদ্য সহায়তা প্রদান

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুরে প্রশাসনের কড়া নজরদারীতে কঠোর লকডাউন অব্যাহত রয়েছে এবং প্রশাসনের পক্ষ থেকে অসচ্ছলদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হচ্ছে।
রবিবার উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাদি উর রহিম জাদিদ লকডাউন বাস্তবায়ন সহ অসচ্ছল ৯০টি পরিবারের মধ্যে খাদ্য সহায়তা প্রদান করেন। এছাড়া গত শনিবার ৫৫টি পরিবারের মধ্যে খাদ্য সহায়তা প্রদান করেন বলে জানা যায়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাদি উর রহিম জাদিদ বলছেন, কোন অবস্থাতেই সরকারের নির্দেশ অমান্য করে দোকান পাট খোলা যাবে না এবং অযথা ঘরের বাহিরে যাওয়া যাবে না। তাছাড়া মাস্ক ব্যবহার সহ স্বাস্থ্য বিধি মেনে চলার নির্দেশ দেন। যারা লকডাইনের নির্দেশ মানবেন না তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। লকডাউনের শুরু থেকেই জনসাধারনকে সচেতন করা হচ্ছে এবং প্রশাসনের পক্ষ থেকে মাস্ক বিতরন ও কর্মহীন অসচ্ছলদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করছেন।